বাংলাদেশ সকাল
সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। এই উদ্যোগের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা সম্ভব। নিরাপদ মাছ চাষ এবং তরুণ প্রজন্মের মধ্যে মাছ চাষের আগ্রহ তৈরীর জন্য বিভিন্ন কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীরের সভাপতিত্বে ও মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এসএম আশিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন,‌ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মান্নান মিয়া, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নওশের আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতামু বোরহান উদ্দিন, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন। তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ

জগন্নাথপুরের বড়ফেছী গ্রামের রাস্তা পাকা করনের দাবী এলাকাবাসীর

বিশ্ব হাতের লেখা কৃতিত্ব প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়ে সুমাইয়া শরিফ সায়মা দ্বিতীয়

আরএসএস হল একটি ইঁদুরের মতো বললেন হেমন্ত সোরেন 

ঝিনাইদহে বাণিজ্যিকভাবে সজিনা পাতার চাষ শুরু !

ঝিকরগাছায় শিক্ষা কারিকুলামের ট্রেনিংয়ের অর্ধেক নাস্তা উধাও!

আমতলীর পায়রায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার 

আমতলীতে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ মহাসড়কে চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে যানজট

এবার কলকাতায় ভোজন রসিক বাংলাদেশিদের নতুন রসনার দি গাজীবো রেস্টুরেন্ট