বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলের চুরির অভিযোগে পিতা কার্তিক চন্দ্র রায় (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন ৯ সেপ্টেম্বর নিহতের ছেলে ককিল চন্দ্র বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে যাহার মামলা নং-১২। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় হরি কিশোর,তপন চন্দ্র,ডালিম চন্দ্র,নবদেব ও রতন চন্দ্র কে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের ওপর হামলা চালায়। এ সময় উপর্যুপরি কোপের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই কার্তিক মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্বজনদের অভিযোগ, একই গ্রামের হুদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ককিল চন্দ্র ও কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও সেলোমেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে পুলিশ।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আরশেদুল হক মুঠোফোনে বলেন,খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র থেকে ঈদগাঁওর সিমনি কানিজের পিএইচডি ডিগ্রি অর্জন 

রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কোটচাঁদপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি!

জগন্নাথপুর কলকলিয়া চন্ডি ডহর  সড়কের  বেহাল দশা; ভোগান্তিতে জনসাধারণ 

দেশের সব থানা ও পুলিশ সুপারের কার্যালয়কে সর্বাধিক সুবিধা সম্মিলিত ভবনে রূপান্তরিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রামগড় কৃষি অফিসের উদ্যোগে বিনামুল্যে হাইব্রিড বীজ বিতরণ

মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ এর পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রয়ের উদ্বোধন করলেন না’গঞ্জ জেলা প্রশাসক 

পশ্চিম বাংলার সরকারকে উৎখাত করতে হিন্দু ও মুসলিম জোটের আহবান শুভেন্দুর

সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষীকি পালিত 

শেরপুরে সংবাদ সম্পাদক বজলুর রহমান স্মরণে সাহিত্য আড্ডা