বাংলাদেশ সকাল
বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুষ্ঠু ও নির্বিঘ্নে পূজা উদযাপনে সহযোগিতার নির্দেশনা জেলা প্রশাসকের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতা প্রদানের নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের শীতালক্ষ্মা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর মনিহার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধ দখলদার উচ্ছেদ 

যশোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী সংসদ নির্বাচনে  ছোট সভাপতি, শাহীন সাধারণ সম্পাদক 

বরগুনা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর অভিযান

গ্রাম আদালত অত্যন্ত জনগুরুত্বপূর্ন ও শক্তিশালী একটি আদালত: ইউএনও শাহাদাত হুসেইন

শেরপুরে জামায়েত ইসলামীর ইফতার ও দোয়া অনুষ্ঠিত

কালীগঞ্জে করিমন চালক নিহত

বরগুনায় কারাগারে নেয়ার পথে হাত কড়া খুলে আসামীর পলায়ন 

শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাংবাদিক কল্যানে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত

কক্সবাজারে সাবেক এমপি কমল, জেলা আ.লীগ সা. সম্পাদক মুজিবসহ দেড়শো জনের বিরুদ্ধে হত্যা মামলা