বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রংপুরে ডিবির অভিযানে ৫৪ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি: রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৫) রাত ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গংগাচড়া মডেল থানার অন্তর্গত ৪ নম্বর গংগাচড়া ইউনিয়নের মনাকষা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবির অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল সিঙ্গেরঘাট–বুড়িরহাটগামী পাকা রাস্তার পশ্চিম পাশে অম্বিকাচরণ চন্দ্রের ধান ক্ষেত থেকে মো. স্বপন আলী (৩৮) এবং মো. সাঈদ (২৮) নামের দুইজনকে আটক করে। তারা দুজনই স্থানীয় জোনাব আলীর পুত্র বলে জানা গেছে। অভিযানে তাদের কাছ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো রঙের পুরোনো বাটন মোবাইল ফোন এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত নগদ ৮৬০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটক দুই আসামিকে গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি সূত্র।

জেলা পুলিশ রংপুর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের সেই এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ

ঝিনাইদহে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন

ঈদগাঁওতে বিশ্ব শিশু দিবস উদযাপন 

হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি’কে গণ সংবর্ধনা

জগন্নাথপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

তথ্যচিত্র ও লেখনীতে ভাষা আন্দোলন

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসের সুবিধা পাবেন পর্যটকরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত সমীক্ষায় ৩টি গুরুত্বপূর্ণ প্রদেশে ট্রাম্পকে টেক্কা কমলার

কুমিল্লা কোম্পানিগঞ্জের বেপরোয়া গাড়ী চালকদের জন্য জাঁদরেল ট্রাফিক পুলিশ চাই