বাংলাদেশ সকাল
সোমবার , ৪ মে ২০২৬ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে জমি বিরোধে ভাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৪, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কিশোরকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বাঘারপাড়া আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় বাদী হয়েছেন মো. মোতাছিম বিল্লাহ (২৮)। নিহত তার ছোট ভাই মোরসালিন (১৮)।

মামলার এজাহার অনুযায়ী, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন—
মো. আব্দুস সামাদ (৫৫), পিতা মৃত আব্দুল গনি মোল্যা, সাং মির্জাপুর;
মো. নুর ইসলাম (৫৭), পিতা মৃত ওমর আলী, সাং কুমারখালী;
মোছা. তাহেরা পারভীন (৪৬), স্বামী লিটন হোসেন, সাং নালিয়া (থানা কোতোয়ালী);
জাহিদা বেগম (৫০), স্বামী নুর ইসলাম, সাং কয়ালখালী;
তহমিনা বেগম (৪৮), স্বামী আব্দুস সামাদ, সাং মির্জাপুর (সবাই বাঘারপাড়া ও আশপাশ এলাকার বাসিন্দা)।

এজাহারে বলা হয়, ২৩ জুন ২০২৫ রাত ১০টা থেকে ২৪ জুন সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় আসামিরা মোরসালিনের শয়নকক্ষে প্রবেশ করে তাকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।

পরদিন সকালে আসামিরা চিৎকার করে লোকজন জড়ো করে দরজা খুলে মরদেহ নামিয়ে আত্মহত্যা হয়েছে বলে প্রচার চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীর অভিযোগ, আসামিরা দ্রুত মরদেহ হাসপাতালে নিয়ে গিয়ে ময়নাতদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে এবং পরবর্তীতে দ্রুত দাফন সম্পন্ন করে। এতে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বাদী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অবশেষে র‌্যাবের জালে বন্দী আলমগীর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুর খাঁ

রাণীশংকৈলে মসজিদ মাদ্রাসার সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

শেরপুর সদর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় চলতি মৌসুমে আমন ধানের ফলন আশানুরূপ হবেনা 

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ 

সুশাসন নিশ্চিত করতে গণশুনানী করা হবে : পলক

রাণীশংকৈলে দোকান ভাংচুর ও হুমকির মামলায় কাউন্সিলরসহ আটক  ২ 

পশ্চিম বাকলিয়া’য় শীর্ষ সন্ত্রাসী চোরা সেলু’র অপরাধের স্বর্গরাজ্য

ঈদগাঁওতে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত