এনামুল হক ছোটন॥ এফবিসিসিআই ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সমাজের হতদরিদ্র, ভাসমান, ছিন্নমূল, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নগরীর কাচারিঘাটে উদয়ন উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করেন এফবিসিসিআই সহ-সভাপতি ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিরের সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন আরিফ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক স্বপ্না খন্দকার সহ প্রমূখ। শীতার্ত হতদরিদ্র অসহায় মানুষের মাঝে প্রায় ৪০০০ কম্বল ও ৩০০ জ্যাকেট বিতরণ করা হয়েছে।




















