বাংলাদেশ সকাল
রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আইবিএমসি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

জুয়েল আহমেদ॥ আগামী ২৯ জনুয়ারী, ২০২৩ ইং তারিখে বাংলাদেশের রত্ন, বঙ্গবন্ধু তনয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষে, গতকাল ২১শে জানুয়ারী, ২০২৩ইং তারিখে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান জেলা শাখা এর অন্তর্ভুক্ত, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শাখা, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে, নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

“আর্তমানবতার সেবায় বাংলাদেশ ছাত্রলীগ” স্লোগানে অসহায় এবং মেহনতী মানুষদের মাঝে নেতাকর্মীদের সত্বঃস্ফূর্ত অংশগ্রহণে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকা এবং রাজশাহী রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়। এতে উপস্থিত ছিলেন ক্যাম্পাস ছাত্রলীগের নেত্রী ডা. সিলভিয়া রহমান নকশি, মোহাম্মদ মোস্তফা জামান লাবিব, মো.তানিমুর রব,সাদিক,সাকিব, সিফাত সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত আয়োজন উপলক্ষে ক্যাম্পাস ছাত্রলীগ নেত্রী,ডা. সিলভীয়া রহমান নকসী বলেন, “শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক শান্তির বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি ছাত্রসংগঠন যারা কিনা সবসময় মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে যার ব্যাতিক্রম বর্তমান সময়েও হয়নি আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না। আমরা সবসময় আমাদের সাধ্যমতো জাতির পিতার আদর্শে আদর্শিত হয়ে জনমানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি প্রধানমন্ত্রীর বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। প্রধানমন্ত্রীর ক্ষুদ্র উপহার আপনারা গ্রহণ করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,জয়তু শেখ হাসিনা। ”

এছাড়াও বিভিন্ন শীত ঋতু সংক্রমিত রোগ সম্পর্কে উপস্থিত জনতাকে অবহিত করাত পাশাপাশি তা থেকে নিজেকে সুরক্ষিত করার বিষয়ে তাদেরকে সচেতন করার প্রচেষ্টা চালান এই নেত্রী।

এছাড়াও ক্যাম্পাস ছাত্রলীগের অন্যতম নেতা মোস্তফা জামান লাবিব বলেন,”প্রতি বৎসর শীতকাল আমাদের মাঝে আসে। আবার চলেও যায়। কিন্তু কষ্ট হয় অসহায় ও দুঃখী মানুষের। যদিও করোনার দিনগুলোতে দুঃখ-কষ্টটা বেড়েছে। বর্ষা ও শীত এ দু’কালেই অসহায় মানুষেরা সবচেয়ে বেশি কষ্টে ভোগেন। সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা অসহায় জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের মমত্ব ও ভালোবাসার।শীতে একটি অসহায় মানুষও কষ্ট পাবে না’-এমন সংকল্প আমাদের নিতে হবে। এমন দিনে শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে আগের যে কোন সময়ের চেয়ে বেশি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,জয়তু শেখ হাসিনা। ”

তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত,তখন মানুষের পাশে দাঁড়ানোর এহেন ক্ষুদ্র উদ্যোগে হাসি ফুটে উঠে উপস্থিত মেহনতী মানুষদের মুখে। দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন তারা,এরই সাথে সকল নেতাকর্মীগণ বুকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এভাবেই সবসময় মানুষের সেবায়, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেফতার

শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর 

সুনামগঞ্জে মুদি দোকানীদারকে গলা কেটে হত্যা; আটক ১

যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা 

রাণীনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কয়লা সংকটে বন্ধ হবার উপক্রম বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে দেশের পাশে কাজী শামীম আহসান

বড় ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছোট ভাইয়ের মৃত্যু

৫ আগস্টের অর্জিত স্বাধীনতা ধরে রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৯ জন গ্রেফতার 

আমতলীতে সমবায় দিবস পালন