বাংলাদেশ সকাল
শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ৮০ বোতল ফেনসিডিল বহনকালে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। উপজেলার মঙ্গলপৈতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, মাদকের একটি চালান কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের রাস্তা থেকে মঙ্গলপৈতা অভিমুখে ইজিবাইকে মাদক বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঙ্গলপৈতা বাজার তিন রাস্তার মোড়ে কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় যশোর কোতোয়ালি থানার ছাতিয়ানতলা গ্রামের মৃত এবাদত মন্ডলের ছেলে রাসেল (৩৫) ও একই থানার বিরামপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে আকাশ(২৫) নামের দুই মাদককারবারীকে আটক করে পুলিশ।

অভিযানকালে ব্যাটারিচালিত ইজিবাইক এর সিটের নিচে একটি বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন, এসআই হুমায়ুন কবির, এসআই আশিকুর রহমান ও এএসআই শামছুল আলম।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্লা মাদক উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকদ্রব্যসহ মাদক কারবারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। কালীগঞ্জ থানায় মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বায়েজিদ থানায় বিএনপির পদযাত্রা কর্মসূচি

বোদায় জমি দখল, দোকান ঘর ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

চুয়াডাঙ্গায় ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২ 

বদলগাছীতে সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৫টি পদের নিয়োগ স্থগিত চেয়ে অভিযোগ

ঝিকরগাছায় অসাবধানতায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সুনামগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এসআই নিহত ও গুরুতর আহত এ এসআই 

বড়াইগ্রামে আগুনে পুড়ে ছাই হলো ৪টি গরু ও ৪টি ছাগল; অগ্নিদগ্ধ একজন

ঈদুল আজহায় অতিরিক্ত ট্রেন, আন্তঃদেশীয় তিন ট্রেন ঈদে বন্ধ

শৈলকুপা সাব-রেজিস্ট্রার, দলিল লেখকসহ ১৯ জনের বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলা