বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি॥ শেরপুরে স্ত্রীকে হত্যা মামলায় ১৪ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব- ১৪ সিপিসি ১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামান।

তিনি বলেন, প্রায় ১৫ বছর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মৃত আব্বাস মিয়ার মেয়ে আজেদা বেগমের সাথে বিয়ে হয় প্রতিবেশী নজরুল ইসলামের। বিয়ের পর তাদের ঘরে দু’টি সন্তান জন্মগ্রহণ করে। পরে তাদের মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। ২০০৮ সালে ২৩ শে মে তারিখে কলহের জের ধরে প্রকাশ্যে নজরুল ইসলাম তার স্ত্রী আজেদা বেগমকে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় ভিকটিমের ভাই সুজন রেজা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামী নজরুল ইসলাম পলাতক ছিল। ২০২০ সালে ১৪ অক্টোবর শেরপুরের অতিরিক্ত দায়রা জর্জ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব -১৪ অভিযান চালিয়ে সোমবার ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতের ভাই সুজন রেজা ও তার পরিবারের লোকজনসহ স্থানীয় বাসিন্দারা।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

নাটোরে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক

ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কক্সবাজার পৌরসভার অভিযান শুরু 

ঈদগাঁওতে মুদির দোকানের টিনের চাল কেটে চুরি : চরম আতংক 

বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া ও তেরখাদা উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত; নতুন কমিটি অনুমোদন

আগস্ট বিপ্লবে বিজয়ের নেপথ্যের নায়ক তারেক রহমান -আনিসুর রহমান আনিস 

শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার 

নিসচা’র আয়োজনে ডুমুরিয়ায় পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাষা সৈনিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের ১০২তম জন্মদিন পালিত

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল, সেক্রেটারি নবীন