বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হাজী দেলওয়ার হোসেন বাঃ উঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি॥ রংপুরের গঙ্গাচড়ায় হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ৩৮ বছরের প্রাচীণ একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভিন,একাডেমিক সুপারভাইজার মোঃ আমজাদ হোসেন, উপজেলা জা’পা সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখের মিয়াসহ আরও অনেকে।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাজি দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইয়েদুল ইসলাম। পুরস্কার বিতরণ শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনা উপস্থিত সবাইকে বিমোহিত করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল পাভেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে চেংমারী মাদ্রাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম বাদশা,গঙ্গাচড়া সিনিয়র আলীম মাদ্রাসার সহ-সুপার শহিদুল মাওলানা,মহিপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান,ধামুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান,অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম,সাইদুল ইসলাম,সাংবাদিক মো. সবুজ মিয়া,আবু শাহাদত সালিম,সানজিম মিয়া,রিয়াদুন্নবী রিয়াদ, ওয়াসিমুল বারী সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের জন্য জনপ্রতি ১শ টাকা মূল্যের প্রাইজ বন্ড উপহার দেয়ার ঘোষণা দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হৃদয়ে জগন্নাথপুর রচডেল এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের পুনঃনির্বাচন তফসিল ঘোষণা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেবহাটায় আশার আলোর আয়োজনে স্বাস্থ্যসেবা বিষয়ে উপজেলা সমন্বয় সভা

চিলাহাটিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার

সাংবাদিক পটেকমারের ফাঁদে, সাধারণ কেউ-ই নিরাপদ নয় : প্রশাসন নিরব

ভূরুঙ্গামারীতে আটককৃত গাঁজা টাকার বিনিময়ে বিএনপি নেতা ও দফাদার মিলে করলেন দফারফা

আল্ট্রাসনোগ্রাফিতে রোগীকে আঘাত করে অজ্ঞান, অনুসন্ধানে লাঞ্চিত নারী সাংবাদিক ! সাংবাদিক সংগঠনের নিন্দা

চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলায় গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মূল লক্ষ্য