মোঃ আবদুল আলিম, পটুয়াখালী॥ ৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রেস ক্লাব, পটুয়াখালী।
আমাদের মাতৃভাষা বাংলাকে কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা পরিকল্পনা নষ্ট করার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রসহ আমজনতা একুশের প্রথম প্রহরে মিছিল বের করে।
এই মিছিলে তৎকালীন শাসকগোষ্ঠী বাংলা ভাষাভাষীর আন্দোলনের দাবিকে দমিয়ে রাখার জন্য গুলি বর্ষন করে শহীদ হয় সালাম,রফিক, বরকত সহ অনেকে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীতে যারা ভাষার জন্য আত্মহুতি দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রোদ্ধা জানানোর জন্য, প্রতি বছর এই দিনটিতে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পন করা হয়।
তারই ধারা বাহিকতায় এ বছরও পটুয়াখালী পৌরসভা চত্বরের শহীদ মিনারে সকল সরকারী-বেসরকারী দপ্তর, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক সংগঠন পুস্প স্তাবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানান।
এরই অংশ হিসেবে জেলা প্রেস ক্লাব-পটুয়াখালীর সভাপতি মোঃ মশিউর রহমানের নেতৃত্বে সকল নেত্রীবৃন্দ ও সদস্যবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।




















