বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ

আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার॥ রাঙ্গামাটির লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় মমতা বেগম (৩৫) নামে একজন নিহত হয়েছে,তার বাড়ি উপজেলার সোনাই ৫নং এলাকায় বলে জানা গেছে। এসময় গুরতর আহত অবস্থায় আরো দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে উন্নতর চিকিৎসার রেফার করা হয়েছে।

স্পীড বোটটি মঙ্গলবার সকাল ১১টার দিকে দুইজন শিশু ও চালক সহ মোট ১৩ জন যাত্রী নিয়ে উপজেলার মাইনী ঘাট থেকে রাঙ্গামাটির উদ্দেশ্য রওনা করে, লংগদু উপজেলার মধুয়াছড়া এলাকায় আসলে ঘাটে ভেড়ানো একটি টলারের সাথে সজরে ধাক্ক দিয়ে ঘটনা স্থলে বোটটি দুমড়েমুচড়ে ডুবে যায়,সাথে সাথে মমতা বেগম পানিতে ডুবে যায় এবং গুরতর আহত হয় ৮বছরের এক শিশু সালমান ও ৬০ বছরের বৃদ্ধা কবির হোসেন। শিশুটির বাড়ি উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন এবং বৃদ্ধার বাড়ি গুলশাখালী ইউনিয়নে। বোটে থাকা আরো সাতজন যাত্রী স্বাভাবিক রয়েছে।

ঘটনার সাথে সাথে নদীতে জাল ফেলে মমতা বেগমকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।

এ সময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানা পুলিশ এবং স্থানীয়রা লাশ উদ্ধারের কাজে অংশ নেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া অবস্থায় পিতার জানাজায় যুবদল নেতা 

তাহিরপুরে যুবলীগের বিশেষ বর্ধিত সভা

অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

বাংলাদেশ সকালে’র সাংবাদিক রিপন হাসানকে প্রাণনাশের হুমকি; বিএমএসএস’র নিন্দা

আমতলী থেকে বিদায় মুহুর্তে স্মৃতিচারণ এ.ডি.সি মুহাম্মাদ আশরাফুল আলমের

যুক্তরাষ্ট্র আ.লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে প্রধানমন্ত্রী ও প্রবাসীদের শোক 

বিশ্ব তামাকমুক্ত দিবসে মানিকছড়িতে শোভাযাত্রা ও আলোচনা সভা 

গুরুদাসপুরে অভিবাসী দিবস পালন

রাণীনগরে সোনালী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি ও জিরা সহ আটক-২