বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে করদাতা সুরক্ষা পরিষদের চসিক ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা, আহত ৩০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি॥ আজ বুধবার (১৫ মার্চ) চসিক কর্তৃক নগরবাসীর উপর অযৌক্তিক ও অমানবিক হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবীতে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের শান্তিপূর্ণ নগর ভবন ঘেরাও কর্মসূচীতে কিছুসংখ্যক দূস্কৃতিকারী নগরবাসীর উপর হামলা করে বেশ কয়েকজনকে আহত করেছে।

চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের ডাকা নগর ভবন ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে নগরীর পরিবেশ ছিল থমথমে।

সকাল ১১ টায় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের একটি মিছিল নগর ভবনস্থ টাইগারপাস এলাকায় গেলে পুলিশী বাঁধায় মিছিলকারীরা রাস্তায় বসে পড়ে এবং করদাতা সুরক্ষা পরিষদের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে গলাকাটা হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবীসম্বলিত একটি স্বারকলিপি প্রদান করে। চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি চলাকালীন দুপুর ১ টার সময় হোল্ডিং মালিকদের উপর একদল লোক হামলা করে, এতে নগরীর বেশকিছুসংখ্যক করদাতা আহত হয়। আহতদের দ্রুত নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।

চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক সাবেক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি এই ঘটনার জন্য মেয়রকে দোষারূপ করে বলেন, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ এই ঘেরাও কর্মসূচীতে চসিক মেয়রের গুণ্ডাবাহিনী হামলা করে নিরীহ ভবন মালিকদের আহত করেছে এবং তাদের এই হামলায় পুলিশও রক্ষা পাইনি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছোঁড়া পাথরের আঘাতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তৃতীয় মাত্রা’র চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক আবদুর রহিমও আহত হন। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) নগরীর কদলতলীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ।

আজকের নগর ভবন ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার, সিঃ সহসভাপতি সাবেক কাউন্সিলর আবদুল মালেক, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি, আওয়ামীলীগ নেতা ইসমাইল মনু, মুখপাত্র শহীদুল হক স্বপন, মুজিবুল হক, হাজী নজরুল ইসলাম, নুরুল ইসলাম, হাসান, মোঃ মুনির হোসেন, আফছার আহমদ শিবলু, জাহেদ আলী, আফজাল আলীসহ নগরীর ভবন মালিকরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কম্পাউন্ডার হয়ে পরিচয় দেন হোমিওপ্যাথিক কলেজের মেডিসিন বিভাগের প্রধান ভুয়া ডাক্তার আতাউর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গংগাচড়া শাখার হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের অভিযানে চুরি হয়ে যাওয়া শিবলিঙ্গ উদ্ধার; আটক ১

ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রয়াত সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক এড. আতাউর রহমান শামীমের স্মরণে সভা ৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে 

ভূরুঙ্গামারীতে আপন ঠিকানা পেল ৩৩টি ভূমি ও গৃহহীন পরিবার 

ঝিনাইদহ -১ আসনের সাংসদ আ.লীগের জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে ৩ দিনের শোক 

গঙ্গাচড়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জলদস্যু প্রধান মোশারফসহ আটক-২, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার 

রাণীনগরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক