বাংলাদেশ সকাল
বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় ২৫০ বোতল ফেনসিডিল সহ ০২জন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় ২৫০ বোতল ফেনসিডিল, রেজিষ্ট্রেশন বিহীন একটি মটর সাইকেলসহ ০২ জনকে আটক করা হয়েছে। ডিমলা থানা পুলিশ এসআই (নিরস্ত্র) আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই কামাল হোসেন বাদল, এএসআই নুর সাদেক, সঙ্গীয় ফোর্স আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বিশ্বনাথ রায়, জাবেদ আলী গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ (সোমবার) সন্ধায় ডিমলা বাসস্টান্ডে অভিযান পরিচালনা করেন।

এ সময় আটককৃত ব্যক্তিদের রেখে যাওয়া এ্যাপাচি আটিআর-১৫০ সিসির রেজিষ্ট্রেশন বিহীন একটি মটর সাইকেল জব্দ করে। পরবর্তীতে ডিমলা ইসলামিয়া কলেজ সংলগ্ন রাস্তায় ৭/৮ জন মাদক ব্যবসায়ী একটি ভ্যানে করিয়া চার বান্ডিল হাতা ওয়ালা চেয়ারের মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল বহন করার সময় ডিমলা থানা পুলিশ ভ্যানটিকে আটক করিলে মাদক ব্যবসায়ীরা ভ্যানটিকে রেখে পালিয়ে যাওয়ার সময় ০২ জনকে আটক করে।

থানা সুত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ডিমলা ঢাকা বাস স্ট্যান্ডে অবস্থানরত আর এস পরিবহন নামক ঢাকা গামী নৈশ কোচের ছাদের উপর হইতে ডিবি পুলিশের পরিচয় দিয়া চার বান্ডিল হাতা ওয়ালা একত্রে নয়টি প্লাস্টিক চেয়ার যাহার মধ্যে প্রতিটি বান্ডিলের নিচের চেয়ারটি ছাড়া উপরের বাকি ৮টি চেয়ারের তলা কাটিয়ে অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে।

এ বিষয়ে ডিমলা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানায়, অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বহন করিয়া এবং নিজেরা পুলিশ সদস্য না হইয়া ভুয়া পুলিশ সদস্য পরিচয় দিয়া ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণী এর ১৪(গ) এবং তৎসহ পেনাল কোড আইন ১৮৬০ এর ১৭০ ধারায় একটি এজাহার করা হয়েছে । যাহার মামলা নং-২৩, তারিখ-২৮ মার্চ ২০২৩ ইং। জব্দ তালিকা তৈরী করে আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে অছির উদ্দিন(পালো) স্মৃতি আম্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

গণতন্ত্র প্রতিষ্ঠায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: আইপিইউ সম্মেলনে আব্দুস শহীদ এমপি

ঈদগাঁও আ.লীগের আয়োজনে গনভোজ 

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বন্যা দূর্গত এলাকায় বাগআঁচড়া বন্ধু মহলে ত্রান বিতরণ

টানা তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নিলেন জননেতা মতিয়ার রহমানের 

যশোরে শ্রমিকলীগ’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক 

রাজধানীর ‘কথা এন্টারপ্রাইজ প্রেস’ মেসে জোড়া খুন; সিনেমার গল্প যেখানে হার মানে