বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে হেরোইন ও টাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৬, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে সাজ্জাদুল ইসলাম সাবু ওরফে ভুট্টু সরদার (৩৮) ও আসাদুল প্রামানিক (৪৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও টাপেন্টাডল উদ্ধার করা হয়। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মাদক বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে আতাইকুলা গ্রামের মুনছুর আলী সরদারের ছেলে সাজ্জাদুল ইসলাম সাবু ওরফে ভুট্টু সরদারকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে নেশা জাতীয় ১০পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামের আফজাল প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিককে আড়াই গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তিনি জানান সাজ্জাদুল ইসলাম সাবু ওরফে ভুট্টু সরদারের নামে রাণীনগর থানাসহ বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে এবং আসাদুলের নামে রাণীনগর থানায় ২টি মাদক মামলা রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিংড়ায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

ঝিকরগাছায় গাছি ও ফুল চাষীদের মাঝে উৎপাদন সামগ্রী বিতরণ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে এক নেতা নুরকে চার লাখ টাকা দেন : ডিবি প্রধান

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে এ বি সি ডি কর্মশালা

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে ৯টি ভারতীয় গরু জব্দ

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে ডিসি

পটুয়াখালীতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত ১

ডাসারে ইউএনওর সাথে সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ

গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়বেন সোমনাথ সাহা 

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা