বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলী ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটি গঠন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোঃ জহিরুল ইসলামকে সভাপতি ও তারিকুল ইসলাম টারজানকে বিদ্যুৎসাহী সদস্য করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদন ক্রমে গতকাল ২৪ শে সেপ্টেম্বর কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরদার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি সৈয়দ জহিরুল ইসলাম জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। একই কমিটির বিদ্যুৎসাহী সদস্য তারিকুল ইসলাম টারজান ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমতলী উপজেলা শাখার আহ্বায়ক ও আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয়তাবাদী রাজনীতির দুই শীর্ষ নেতা কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যুৎ সাহী সদস্য মনোনীত হওয়ায় কলেজের সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

দীর্ঘ আওয়ামী দুঃশাসনে নাকাল আমতলীর শিক্ষা প্রতিষ্ঠান গুলো। তাই বর্তমান কমিটিতে মেধাবী ও বিচক্ষণ দুই নেতা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির দায়িত্ব পাওয়ায় বিএনপি সহ আমতলী বাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এলাকাবাসী মনে করছেন অবহেলিত কলেজেটিতে শিক্ষিত, মার্জিত ও বিচক্ষণ দুই নেতা এডহক কমিটির দায়িত্ব পাওয়ায় কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বোদায় যৌথবাহিনীর চেকপোস্ট, তল্লাশি

যশোরে যৌথবাহিনীর অভিযানে বন্দুক, রামদাসহ দু’যুবক আটক

সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিএনপি’র ঝাড়ু মিছিল 

মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার ফাজিল, স্নাতক, ফাজিল অনার্স ও আলিম শ্রেণীর নবীণ বরণ অনুষ্ঠিত 

দীর্ঘদিন পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও জহিরুল ইসলাম বিদ্যুৎ এর জন্মদিন উদযাপন 

শেরপুরে এবার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলো ঐতিহ্যবাহী ছানার পায়েস

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন

দেবহাটায় শারদীয় দূর্গা পূজা উদযাপনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন