বাংলাদেশ সকাল
সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই চিনা প্রকৌশলী আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা : আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে মুরচে যায়। এতে ওই গাড়ীতে থাকা তিন চিনা নাগরিকের মধ্যে ওয়াইইউ (৪৩) এবং চুয়েন (৩১) দুই প্রকৌশলী আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে।

জানাগেছে, পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার লিন (৩৭) ও দুই প্রকৌশলী ওয়াইইউ ও চুয়েন মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-ঠ-১৩-২৮৯৬) সোমবার দুপুরে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে দুমড়ে মুরচে যায়। এতে ওই গাড়ীতে থাকা দুই প্রকৌশলী ওয়াইইউ এবং চুয়েন গুরুতর আহত হয়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইন চার্জ শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিনা তিন নাগরিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়ান হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীত বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মদসহ সন্ত্রাসী মাহফুজ গ্রেফতার 

সীতাকুণ্ডে ৫ম বারের মতো পরিক্ষার্থীদের যাতায়াতে ফ্রি বাস সার্ভিস দিলো এমএফজেএফ

সিএমপি কমিশনারের চকবাজার থানা দ্বি-বার্ষিক পরিদর্শন

কাশিয়ানীতে মটর সাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায় নিহত

পেকুয়ায় নুর হাসপাতালের চেম্বারে তিন ভুয়া দন্ত চিকিৎসক

গাজীপুরে জামায়াতের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও নতুন রাস্তার উদ্বোধন 

মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলার প্রতিযোগিতা

কালীগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যুর ঘটনায় আটক ১  

৫ কোটি টাকায় ম্যাগনেটিক পিলার বিক্রির চেষ্টা, গ্রেফতার ২