বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে ৫ম বারের মতো পরিক্ষার্থীদের যাতায়াতে ফ্রি বাস সার্ভিস দিলো এমএফজেএফ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড( চট্টগ্রাম) : মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন(MFJF) কর্তৃক ৫ম বারের মত শুরু হয়ে গেল পরিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা (Road to light SSC-2024). সীতাকুন্ডের পরিক্ষার্থীদের যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার লক্ষ্যে এলবিয়ন গ্রুপ এর সহযোগীতায় MFJF এর এই উদ্যোগ।

আজ বৃহশপতিবার( ১৫ ফেব্রুয়ারী) প্রথম দিন ফিতা কাটার মাধ্যমে উদ্ভোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ও এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী।

উপদেষ্টাবৃন্দ এবং কমিটি সদস্যদের উপস্থিতিতে সুন্দরভাবে শুরু হলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে ফ্রি বাস সেবা।

২০২২ সালে শুরু হওয়া এই সেবাটি আবারও ৫ম বারের মতো গৃহীত হয়েছে যাতে সীতাকুণ্ড এর পরীক্ষার্থীদের যাতায়াত সংক্রান্ত কোনো সমস্যায় পরতে না হয়; তারা যেন নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারে। পরীক্ষার্থীদের নিশ্চিন্তে এবং নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।সম্প্রতি এটি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

২০২২ইং থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন বেশ কয়েকটি সমাজসেবামূলক কার্যক্রম করেছে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য করা, একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা, সমাজের বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের সু্যোগ করে দেওয়া এবং এসবের মাধ্যমে মানুষকে একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করাই মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন এর মূল লক্ষ্য বরে জানিয়েছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আহমেদ আরমান সিদ্দিকী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত