বাংলাদেশ সকাল
রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আল-হেরা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

 

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে আল-হেরা জেনারেল হাসপাতাল নামে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় মোস্তাকিম (৮) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (১০ মার্চ) সকালে শহরের খানপুর এলাকায় ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে।

এর আগে শনিবার (৯ মার্চ) খানপুর এলাকায় আল-হেরা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় মোস্তাকিমকে। সেখানে তার টনসিল অপারেশন করা হয়। রোববার সকালে এসে তার মরদেহ অপারেশন কক্ষে (ওটি) দেখতে পায় পরিবার।

নিহতের বাবা রমজান আলী বলেন, ‘বাচ্চার টনসিলের অপারেশন করেছে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। রাতে অপারেশন হলেও সকালে আমরা হাসপাতালে এসে ওটি রুমে দেখি ছেলেকে রাখা। তখনো তার জ্ঞান ফেরেনি। তবে সে কোনো সাড়াশব্দ করছিল না। এসময় হাসপাতালে কোনো চিকিৎসক, নার্সকে আমরা খুঁজে পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় আমার ছেলের মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।’

তবে হাসপাতালের মালিকপক্ষ কবির বলেন, ‘স্বজনদের ভুলের কারণে রোগীর মৃত্যু হয়েছে। যেহেতু এটা টনসিলের অপারেশন ছিল, তাই রোগীর স্বজনদের বলা হয়েছিল, তরল খাবার ছাড়া অন্য কোনো খাবার যেন না দেয়। স্বজনরা সকালে তরল খাবারের সঙ্গে কেক খাওয়ায়। যে কারণে শিশুটির শ্বাসনালির কোনো এক জায়গায় খাবার আটকে যায় এবং দম বন্ধ হয়ে মারা যায়।’

নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মৃধা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

যশোরে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে সাহিত্য আড্ডা 

জগন্নাথপুরে নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা  

জাপান ও দক্ষিণ কোরিয়া নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন বাইডেন

শেরপুরে জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন 

শিবপুরে ৭ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে উধাও রাজমিস্ত্রী

সীতাকুণ্ড পৌরসভার বর্তমান কাউন্সিলরদের অপসারণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফে’র কবর জিয়ারতে ডিসি, এসপি

পাওনা ৬০০ টাকা চাইতে গিয়ে বন্ধুদের হাতে বন্ধু খুন

সংঘর্ষের আশংকা, সীতাকুণ্ডে জিডি; কোর্টের ১৪৭ ধারা মূলে পুলিশের বাধা উপেক্ষা প্রেসক্লাবের রাস্তা দখল করে ভবন নির্মাণ