বাংলাদেশ সকাল
সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস ইউপি নির্বাচনে আ’লীগের দু’প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ

আহসানুল হক, আলমডাঙ্গা॥ নাগদহ,ও আইলহাস ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গতকাল ১৯শে ফেব্রুয়ারি রোববার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে নাগদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতিকের প্রার্থী হায়াত আলী প্রায় ২ শতাধিক মোটর সাইকেল শো- ডাউনের মাধ্যমে উপজেলা চত্বরে আসেন। পরে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌসের নিকট মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি- আবু মুছা,সাধারণ সম্পাদক – ইয়াকুব আলী (মাষ্টার),সাবেক সহ- সভাপতি: বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি- আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি: মুনছুর আলী, মহিউদ্দিন জোয়ার্দার, শওকত আলী,সেলিম মাষ্টার, আব্দুস সাত্তার, আব্দুল লতিফ শাহ, মোশারেফ জোয়ার্দার,বী র মুক্তিযোদ্ধা মুনছুর আলী, মুকছার আলী,আইয়ুব আলী, হাসানুজ্জামান, ওহিদ আলী মোল্লা, মরজেম হোসেন, আসিক ইকবাল স্বপন।

প্রার্থী হায়াত আলী বলেন, দল আমাকে নৌকার প্রার্থী করেছে। এই নৌকা আমার একার নয়, এই নৌকা দলের প্রতিটি নেতা  কর্মীর, নৌকাকে বিজয়ী করতে আপনারা ঐক্যবদ্ধা ভাবে কাজ করবেন বলে আমি প্রত্যাশা করি।

অন্যদিকে আইলহাঁস ইউনিয়নের নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগেন সাধারণ সম্পাদক- জাহিদুল ইসলাম বাদল এলাকার লোকজন নিয়ে নির্বাচন অফিসে আসেন। পরে তিনিও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি- আবু মুছা, সাধারণ সম্পাদক- ইয়াকুব আলী মাষ্টার,সাবেক সহ- সভাপতি: বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী, সাবান আলী, সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম, চান্দ আলী, আওয়ামী লীগ নেতা বায়োজিত হোসেন,যুবলীগ নেতা আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আপনারা দলের মানুষ সবাই নৌকার প্রার্থী হিসেবে আসন্ন নির্বাটনে আমার পক্ষে ভোট করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় মায়ের ওপর অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা !

যৌন কর্মীরা যেন পাচারের শিকার না হয়, তারা চায় ন্যায় অধিকার

শাজাহানপুর অনলাইন প্রেসক্লাবের আহবায়ক শিবলু, সদস্য সচিব মহিউদ্দিন 

গঙ্গাচড়ায় ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের উদ্বোধন ও অবহিতকরণ সভা 

নৌকাই এদেশের উন্নয়নের হাতিয়ার, কালকিনিতে নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

উন্নয়ন ও পরিষেবা এগিয়ে নিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর কুসুম জি পি প্রধান মাসকিনা মমতাজ 

ফেসবুক স্টাটাস দেওয়াকে কেদ্র করে মারামারিতে আহত যুবক; আদালতে মামলা

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র প্রতিবাদ

দেবহাটায় জাতীয় সমবায় দিবস পালিত 

আমতলীতে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত