বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আহতদের দেখতে গিয়ে দূর্ঘটনায় যুবক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২২ ৮:১২ অপরাহ্ণ

 

আকাশ আহমেদ, নওগাঁ॥ নওগাঁয় সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই দূর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেণ আবু বক্কর সিদ্দিক (৩৩) নামে এক যুবক। তিনি জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের স্লুইচগেট ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ধান চাল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ভোরে ভুটভুটিযোগে রাণীনগর থেকে নওগাঁয় ধান পাঠান। পথে শৈলগাছী ব্রীজ এলাকায় ভুটভুটিটি উল্টে গেলে দুজন আহত হন। খবর পেয়ে মোটরসাইকেলযোগে তাদেরকে দেখতে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা ডিবির পৃথক অভিযানে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার সহ গ্রেফতার-০২

প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চাম্পিয়ন ‘লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি’

নিউইয়কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সবকটি পদে জয়ী সেলিম-আলী প্যানেল

শাজাহানপুরে আপন সোশ্যাল ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

যশোর সদর হাসপাতালে ভুয়া প্রেসক্রিপশনে সরকারি ওষুধ উত্তোলন

দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাকে সম্বর্ধনা প্রদান

ঈদ উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে 

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

গুরুদাসপুরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা