বাংলাদেশ সকাল
সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদ ও বৈশাখের ছুটি শেষে কর্মব্যস্ততা বেড়েছে বেনাপোল বন্দরে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি : ঈদ ও পহেলা বৈশাখের টানা ৫ দিনের সরকারী ছুটি শেষে আবারও সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য।

এর আগে গত ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ৫ দিন এপথে বন্ধ ছিল আমদানি,রফতানি। ৫ দিন পণ্য খালাস বন্ধ থাকায় এতে সরকারের প্রায় দেড়শো কোটি টাকা রাজস্ব আয় পিছিয়েছে। বন্দরেও জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে পণ্য জট।

এদিকে আমদানি,রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারো কর্মব্যস্ততা ফিরেছে।

বেনাপোল বন্দরের পরিচালক(ট্রাফিক) রেজাউল করিম জানান, সরকারী ছুটি শেষে পুনরায় এ পথে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সকালে বন্দর ঘুরে দেখা যায়, যে সকল কর্মকর্তা,কর্মচারীরা ছুটিতে গিয়েছিল তারা অনেকেই কর্মস্থলে ফিরে কাজে যোগ দিয়েছেন।পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সাথে সংশিষ্ট ব্যবসায়ীসহ বন্দর,কাস্টমসের কর্মকর্তা,কর্মচারী ও বন্দর শ্রমিকেরা।

জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি, ২শ ট্রাকের মত রফতানি হয়। আর বন্দর থেকে ৫০০ ট্রাক পণ্য খালাস হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে ৩০ থেকে ৪০ কোটির মত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অভয়নগরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন 

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে লাউকাঠী ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ 

দেবহাটায় ফেয়ার মিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ও ছাত্রদল নেতা আইমনের উপর হামলা; প্রকাশ্য বীরদর্পে সন্ত্রাসীরা

আজ ভাটিয়াপাড়া মুক্ত দিবস

ডিমলায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

ফের সক্রিয় ডাকাত চক্র: ইসলামপুরে তিনটি গরু ও দুইটি দোকান লুট, আহত -১ 

না ফেরার দেশে চলে গেলেন সময় টিভির সাংবাদিক রতন সরকার

রাণীশংকৈল রাউতনগর স্কুল এন্ড কলেজ কমিটির বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার সাইকেল