বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁও উপজেলা আ.লীগের সম্মেলনে তালেব সভাপতি ও রাশেদ সম্পাদক নিবার্চিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)॥ বহুল প্রতিক্ষিত ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ প্রথম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইজ্ঞিনিয়ার আবদু সবুর, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ, সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, সাইমুম সরওয়ার কমল এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, জেলা আ’লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম ও জেলা আ’লীগ সদস্য, সাবেক কউক চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ।

সম্মেলনে শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে।

ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মহিদ উল্লাহের পরিচালনায় অংশ নেন, জেলা আ,লীগের সাবেক সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমদ, সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল হক মুকুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রশান্ত ভুষন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নাসরিন সরওয়ার কাবেরী, মাহবুবুর রহমান চৌধুরী, শহর আ’লীগ সভাপতি নজিবুল ইসলাম,জেলা মহিলা আ’লীগ সাধারন সম্পাদিকা হামিদা তাহের, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনকসহ আরো অনেকে।

দ্বিতীয় অধিবেশনে ভোটারদের সরাসরি ভোটে সভাপতি নিবার্চিত হলেন মো.আবু তালেব ও সাধারন সম্পাদক নিবার্চিত হলেন ইমরুল হাসান রাসেদ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তালবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; এড. আতাউর রহমান শামিম এর স্মরণে নিরবতা পালন

বেনাপোল থেকে এক কেজি গাজাসহ গ্রেপ্তার ১

পরিকল্পিতভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা হচ্ছে -ডা. শফিকুর রহমান

নাটোরে সাবেক এমপি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুজন গ্রেপ্তার

১লাখ ৮০ হাজার টাকায় রফাদফা : রংপুরে আইডিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে প্রচন্ড তাপপ্রবাহে ধানের বীজতলা নিয়ে বিপাকে কৃষকেরা

রাণীশংকৈলে ভয়াবহ অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

মোহম্মাদ আলী ও তার কথিত স্ত্রী সুরাইয়ার প্রতারণার চিত্র তুলে ধরে ঢাকা প্রেসক্লাবের নিন্দা