বাংলাদেশ সকাল
শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওর মাছ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস স্থাপনের দাবী জানিয়েছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

১ মার্চ (শনিবার) ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে মাছ বাজার এলাকায় এ অগ্নি দূঘটনাটি ঘটে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মাছ বাজার পয়েন্টে বেশ কয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি  নজরুল কলোনীসহ দুটি কলোনীর প্রায় ২১টির মত বাসাবাড়ী পুড়ে যায়। বয়লার মুরগিও পুড়ে গেছে। বাসাবাড়ি ও দোকানপাট পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে লোকজনের।

সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ৪টার পরে অগ্নিকাণ্ড হয়। কি কারনে বা কেথায় থেকে অগ্নি দূর্ঘটনা সেটি জানা যায়নি। সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। পরে ঘুম থেকে উঠে যে যার যার মত করে আগুন নিভাতে চলে যায়। বাসাবাড়িসহ দোকানপাঠ পুড়ে গেছে এ অগ্নিকাণ্ডে। সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও দমকল বাহিনীর পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যান জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনিসহ ব্যবসায়ী ও সাধারণ লোকজন।

প্রসঙ্গত- ঈদগাঁওতে দীর্ঘবছর ধরে  ফায়ার সার্ভিস স্থাপনের দাবী উপেক্ষিত রয়েছে। প্রতিবছরই অগ্নিকাণ্ডে লাখ লাখ টাকার সম্পদ পুড়ে অঙ্গার হয়ে যায়।

৩৩ কিলোমিটার দূরবর্তী রামু, কক্সবাজার বা চকরিয়া থেকে দমকল বাহিনী আসার আগে অগ্নিকান্ড কবলিত স্থান পুড়ে ছারখার হয়ে যায়। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কথা বিবেচনা করে এলাকাতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। কোন না কোন স্থানে অগ্নিকান্ডের ভয়াবহ থাবায় লাখ লাখ টাকার সম্পদ পুড়ে মাটি হয়ে যাচ্ছে।

জানা যায়, পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে বসতবাড়ী, দোকানপাটসহ অন্যান্য জিনিসপত্র অগ্নিকান্ডে ধংস হচ্ছে। ফায়ার সার্ভিস বাস্তবায়নে জন্য দীর্ঘকাল ধরে বিশাল জনগোষ্টি আন্দোলন সংগ্রাম করেও এখনো কাজের কাজ কিছুই হয়নি। ঈদগাঁওবাসীর স্বপ্ন যেন স্বপ্নে থেমে  গেল। হতাশ হয়ে পড়েন  এলাকাবাসী।

দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ কোন না কোন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই দূরর্বতী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব নয়। সেখান থেকে আসতে না আসতেই সবকিছু পুড়ে অঙ্গার হয়ে যায়। বিগত দিনগুলোতে অসংখ্য পরিবার অগ্নিকান্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন। ঈদগাঁও বাজারে জনগুরুত্বপূর্ণ ব্যাংক,বীমা, দোকানপাঠ, ঘরবাড়ী ও জনবসতি বেশী হওয়ার পরেও অদ্যবধি পর্যন্ত অগ্নি নিবার্পনে ফায়ার সার্ভিস স্থাপনে আলোর মুখ দেখেননি।

সবদিক বিবেচনায় ফায়ার সার্ভিস স্থাপন জরুরী বলে মনে করেন সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা। অগ্নি দূর্ঘটনা থেকে রক্ষা পেতে দমকল বাহিনীর বিকল্প নেই।

এদিকে ঈদগাঁও বাজারে ৫/৬ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্টানসহ বৃহত্তর এলাকার বিপুল সংখ্যক লোকজন ও ঘরবাড়ীর কথা মাথায় রেখে যদি একটি দমকল বাহিনী স্থাপন করা যায়, তাহলে এলাকাবাসী উপকৃত হতো। ৫টি ইউনিয়ন নিয়ে আলাদা উপজেলাসহ থানা করা হয়। ফায়ার সার্ভিসও স্থাপন করা হলে, উপকৃত হবে জনগন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় শাড়ি-চাদর পুড়িয়ে জয়পুরহাটে জেলা নাগরিক কমিটির প্রতিবাদ 

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে পাইপ লাইনে নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন 

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা 

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল 

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল 

বিশ্ব পানি দিবসে পাথরঘাটায় খালি কলসী নিয়ে সুপেয় পানির দাবি

গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজা ও ০১টি পিকআপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার 

হালিশহর থানার অফিসার ইনচার্জ হিসেবে মানবিক ওসি কায়সার হামিদ এর যোগদান

নওগাঁয় জেলা তথ্য অফিসের উদ্যেগে জাতীয় শোক দিবস পালন