এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ ঈদগাঁওতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারী দুপুরে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মহতী আয়োজনে সদর উপজেলার উত্তর জোনের স্কুল ও মাদ্রাসায় এ প্রতিযোগিরা অংশ নেয়।
দুপুরে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া। এই সময় কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহি উদ্দিন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত,জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার অকলিমা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নজিব আহমদ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক,পোকখালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা সুপার মিজানুর রহমান,ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহ- সুপার এমদাদুল হক, দারুল ফাতাহ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ফরিদুল আলমসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।
খেলা পরিচালনায় ছিলেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খান, আলমাছিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক সৈয়দ করিম, ঈদগাহ আদর্শ শিক্ষ নিকে তনের ক্রীড়া শিক্ষক নুরুল আমিন হেলালি, রিদওয়ানুল হক, মোহাম্মদ ফেরদাউস, আব্দুল মোনাফ আবুমুসা আনসারী,নাসির উদ্দিন, কুতুব উদ্দিন,মোজাম্মেল হক,মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজক সূত্র মতে, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে বালক ও বালিকা বিভাগে এ প্রতিযোগিতায় অংশ নেয়। ইভেন্টের মধ্যে ছিল ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, রিলে দৌড়, উচ্চলাফ, দীর্ঘ লাফ,গোলক, চাকতি নিক্ষেপ ও জেবলিন।




















