বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদুল আযহা উপলক্ষ্যে সোনাহাট স্থলবন্দর ৭ দিনের বন্ধ ঘোষণা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৫, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধি॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

২২ জুন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। এসময় সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি ও রপ্তানিসহ সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৬ জুন সোমবার থেকে ২ জুলাই (রবিবার) পর্যন্ত মোট ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মুসলিম উম্মাহর সবচাইতে প্রাণের উৎসব ঈদুল আযহা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই সোমবার থেকে বন্দরে পুনরায় ব‍্যবসায়ীক কার্যক্রম চালু হবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৬ জুন থেকে ২ জুলাই ২৩ খ্রী: পর্যন্ত সোনাহাট স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে রূপগঞ্জ —এক হাজার যুবক-যুবতীর জীবনে আশার আলো

দেবহাটায় ফেয়ার মিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

তাড়াশ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী’র বিপুল ভোটে জয়

ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ 

সমাজের তৃতীয় লিঙ্গের মাঝে ফুলপুর উপজেলা ইউএনও’র শীতবস্ত্র বিতরণ 

বিদায়ী ফেব্রুয়ারিতে ৫৪৬ দুর্ঘটনায় ৫৯৯ জন নিহত, আহত ১০৯৯ : যাত্রী কল্যাণ সমিতি

বৃদ্ধা মাকে ছেলে ও ছেলের বউর মারধর, থানায় অভিযোগ 

সাতক্ষীরা থানাঘাটায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ব্রাসিলিয়াতে বাংলাদেশ – ব্রাজিল ফরেন অফিস কনসাল্টেশান

জগন্নাথপুরে দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণ কাজে ধীরগতি, দুর্ভোগ চরমে