বাংলাদেশ সকাল
শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে এমপি’র উদ্যোগে ময়লার ভাগার পরিস্কারের অভিযান শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীর প্রবেশমূখে পৌরসভার ফেলে রাখা দীর্ঘদিনের ময়লা-আবর্জনার ভাগাড় পরিস্কারে অভিযান শুরু করেছে পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের এমপি গালিবুর রহমান শরীফ।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) এমপি’র নির্দেশে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন নবনির্বাচিত এমপি গালিবুর রহমান শরীফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশবসহ বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় বলেন, পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ঈশ্বরদী শহরের প্রবেশমূখে শহরের সকল ময়লা ও আবর্জনা জমা করে রেখেছে। শহরে প্রবেশের সময় নাকে রুমাল দিতে হয়। গুরুত্বপূর্ণ ঈশ্বরদীতে সবসময় বিদেশিসহ ভিভিআইপিরা যাতায়াত করেন। এতে ঈশ্বরদীর ভাবমূর্তি ক্ষুণ্ন হলেও দেখার কেউই ছিল না। এলাকাবাসীরা বারবার প্রতিবাদ জানালেও ময়লা ফেলা বন্ধ এবং পরিস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

এ অবস্থায় নবনির্বাচিত এমপি গালিবুর রহমান শরীফ ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের যন্ত্রণা লাঘবের জন্য ছাত্রলীগকে ময়লা ও আবর্জনা পরিস্কারের জন্য মাঠে নামতে বলেন। আজ তিনিও আমাদের সাথে ময়লা পরিস্কারে মাঠে নেমেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় এক্স সোলজার এসোসিয়েশন এর উদ্যোগে মত বিনিময় ও ইফতার মাহফিল

মিথ্যা সাজানো মামলা করতে গিয়ে ব্যর্থ হয়ে ওসিকে উল্টো ফাঁসানোর অপচেষ্টা 

পাঁচুপুর ইউনিয়নের গুড়নই সিনিয়র মাদরাসার অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর মেজরটিলায় সিসিক নির্মিত ওয়াকওয়ের টিলা মাটি বালু দিয়ে ভরাট, পরিবেশ কর্মকর্তাদের পরিদর্শন 

যোগ্যতা ও জনপ্রিয়তায় মহানগর আ.লীগের সভাপতি পদে অন্যতম দাবিদার ইকরামুল হক টিটু 

বগুড়ায় শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর নিহত

বিএনপির সক্রিয় নেতা জুলাই-আগস্ট হত্যা মামলার আসামী, নিন্দার ঝড় 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নাটোরের কাঁচা গোল্লা’ তৈরি হতো টঙ্গীতে

না’গঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন