বাংলাদেশ সকাল
রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এইচএসসি পরীক্ষায় ফেল; যশোর শিক্ষাবোর্ডে বিক্ষোভ, বৈষম্যহীন রেজাল্টের দাবিতে আল্টিমেটাম 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোর শিক্ষাবোর্ডের অধীন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ড কার্যালয়ে বিক্ষোভ করেছেন। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে ‘বৈষম্যহীন রেজাল্ট চাই’ দাবিতে বোর্ড চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা ফলাফল পুনঃবিবেচনার দাবি করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। অর্ধশতাধিক ফেল করা শিক্ষার্থী স্মারকলিপি দিয়েছেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন,সরকার বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ করেছে। প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, সাবজেক্ট ম্যাপিং এর মধ্যে কিভাবে ফেল আসে? সিলেট বোর্ডে পরীক্ষা না দিয়ে কিভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস দেয়? অনেকে পরীক্ষা না দিয়ে কিভাবে এ প্লাস পায়? অনেক স্টুডেন্ট ভালো পরীক্ষা দেওয়ার পরও কিভাবে ফলাফল খারাপ আসে?

তারা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানান।

শিক্ষার্থীদের পক্ষে রিয়াজ নামে একজন জানান, বৈষম্য নিরসনের দাবিতে যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নিকট আমরা স্মারকলিপি দিয়েছি। বিক্ষোভে চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, যশোর ও মেহেরপুরের প্রায় ৬০ /৭০ জন শিক্ষার্থী অংশ নেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাংনীর কল্যাণপুর গ্রাম থেকে ২টি বােমা সাদৃশ্য বস্তু উদ্ধার

তফসিল ঘোষনায় সীতাকুণ্ডে উপজেলা আ.লীগ সভাপতি বাকেরের নেতৃত্বে আনন্দ মিছিল

চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন পরিষদ এ পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন 

ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন: শেষ মুহুর্তে জমছে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই

বছর জুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে রাণীনগরে সাড়ে ১৫’লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ১৩০

পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

চিলাহাটিতে অধ্যক্ষের গড়িমসিতে মাদ্রাসা প্রায় অচলাবস্থা, সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি 

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

বড়াইগ্রামে দৈনিক আজকের বসুন্ধরা’র বর্ষপূর্তি উদযাপন