বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এক নির্যাতক চলে যাবে, আর একজন তার জায়গায় বসবে তা ছাত্রসমাজ মানবে না : সারজিস আলম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৪ ১:৫৫ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ : একজন নির্যাতক চলে গিয়ে আরেকজন নির্যাতক এসে রেসিজমের জায়গাটি নিবে, তার জন্য বাংলাদেশের ছাত্রসমাজ আন্দোলন করেনি। আমরা কোনোদিনই তা মানব না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। গতকাল এক ফেসবুক লাইভে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “বাংলাদেশের বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। সহিংসতার ঘটনা শুনতে পাচ্ছি। আমরা আপনাদের স্পষ্ট করে বলছি, এই যে বাংলাদেশের ছাত্রসমাজ এত বড় আন্দোলন করেছে, ফ্যাসিস্ট একটি সরকারের পতন ঘটিয়েছে, সেটি আমরা এ কারণে করিনি, একজন নির্যাতক চলে যাবে, আরেকজন নির্যাতক এসে সে জায়গাটি নেবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনই মানব না। বরং নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, সিস্টেমটি ছাত্রসমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম, তারা চায় না। সে নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এ আন্দোলনটি করেছি, এ অভ্যুত্থানটি করেছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে।”

তিনি বলেন, “সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সে বিরোধী মতাদর্শ হতে পারে, কিংবা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে, তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এ বাংলাদেশে এই রকম যদি অন্যায়-অপরাধগুলো হচ্ছে, এগুলো অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে স্পষ্ট করি, আমরা কখনো এমন সহিংসাগুলো সমর্থন করি না।”

সারজিস আরও বলেন, “একটি দল ১৫-১৬ বছর ধরে রেসিজম চালিয়েছে, একটি স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে, আবার কেউ এসে যদি এটি চালায়, তাহলে আসলে পরিবর্তনটা হলো কী, লাভটা হলো কী, আমাদের প্রত্যাশার সঙ্গে এটি কোনোদিন প্রাসঙ্গিক হয়? কখনো হয় না। এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। আসলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটি আমরা সত্যি করতে চাই।”

বক্তব্যের শুরুতে তার নামে একাধিক ফেক ফেসবুক একাউন্ট খোলা হচ্ছে বলে অভিযোগ করেন। তার লাইভকৃত ফেসবুক একাউন্টটিই একমাত্র তার আসল একাউন্ট বলেও জানান তিনি। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাধারমণ দত্তের জন্মস্থান পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব 

ফুলপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ের প্রায় ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস 

আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে দোয়া মাহফিল

বিএমএসএস এর উখিয়া উপজেলা কমিটির সভাপতি আয়াজ রবি সা. সম্পাদক কামরুন তানিয়া

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ২১ আসামি গ্রেফতার

মহাসড়কের পাশ ঘেষেই ঈদগাঁওর কোরবানির পশুর হাট, চলাচলে বিঘ্ন; কর্তৃপক্ষ নীরব 

পাইকগাছায় মামার বিয়েতে বেড়াতে এসে শিশু সামীমের মৃত্যু 

ফুলের রাজ্যে অশ্লীলতা, সমালোচনার ঝড় সর্বত্র 

তেলআবিবকে লক্ষ্য করে ইরানের ব্যাপক মিসাইল হামলা শুরু