বাংলাদেশ সকাল
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষা।

এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী নারায়ণগঞ্জ জেলার সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সাধনার প্রতিফলন ঘটবে এই পরীক্ষার মাধ্যমে। আত্মবিশ্বাস বজায় রেখে, দুশ্চিন্তামুক্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করলে সাফল্য অর্জন সম্ভব ইনশাআল্লাহ।

জেলা প্রশাসক আরও জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পরীক্ষার সার্বিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কেন্দ্র পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার্থীদের মানসিকভাবে সাহস জোগাতে হবে এবং কেন্দ্রের আশপাশে অহেতুক ভিড় পরিহার করতে হবে। পাশাপাশি শিক্ষক ও কেন্দ্রসচিবদের সরকারি নির্দেশনা শতভাগ মেনে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে অত্যন্ত সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নলকুপ বিতরণ

তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ডাসারে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবে ছাত্রলীগের সভাপতি 

জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণেই আজ রক্তাক্ত জনপদে বইছে শান্তির সুবাতাস : এমপি হেলাল

রাণীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা

আমতলীতে অটো রিক্সা চাপায় শিশু কন্যা নিহত

কালকিনিতে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী ও ননদ আটক

যশোরে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতার 

ঝিকরগাছার এসএস ক্লিনিকের প্যাথলজির কাজ কি টিভি মেকানিকের !

ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর নদী থেকে শিশু ইলিয়াসের লাশ উদ্ধার