বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন মাহবুব রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন মাহবুব রহমান

কক্সবাজার জেলা প্রতিনিধি॥ কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান প্যানেল মেয়র-১ মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৫ এপ্রিল শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবুকে এ মনোনয়ন দেওয়া হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনোনয়ন বোর্ড একইসাথে দেশের ৫ টি সিটি কর্পোরেশন, ৩ টি উপজেলা পরিষদ, ৫ টি পৌরসভা এবং ৬ টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করেছেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হওয়া মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটানা তিন বার নির্বাচিত কাউন্সিলর এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি। মোঃ মাহবুবুর রহমান চৌধুরী কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি সাতকানিয়া নিবাসী, বর্তমানে কক্সবাজার শহরের চউল বাজার এলাকায় বসবাসরত সাবেক ব্যাংকার আবদুল মাবুদ চৌধুরীর সন্তান। প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভা নির্বাচনে আগামী মে মনোনয়নপত্র দাখিল, ১৮ মে মনোনয়নপত্র বাছাই, ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ জুন সোমবার ভোট গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

বিদায়ী ফেব্রুয়ারিতে ৫৪৬ দুর্ঘটনায় ৫৯৯ জন নিহত, আহত ১০৯৯ : যাত্রী কল্যাণ সমিতি

নাটোরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন 

রাণীনগরে জ্বীন তাড়ানোর নামে নারীকে নির্যাতনের অভিযোগ কবিরাজ গ্রেফতার

অসহনীয় তাপপ্রবাহে বিপর্যস্ত যশোর-খুলনার জনজীবন : স্বস্তির বৃষ্টির অপেক্ষা

চট্টগ্রামে ডিম সিন্ডিকেট ও কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্যাব চট্টগ্রামের

জগন্নাথপুরে বিজ্ঞান মেলার উদ্বোধন

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতীতে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয়ের লাশ উত্তোলন

যশোরে গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 

যশোর জেনারেল হাসপাতালে মাদকাসক্ত নির্ণয়ের জন্য চালু হলো ডোপ টেস্ট