বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৩ ৯:৫৩ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর॥ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হল সপ্তম বারের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। এতে বিভিন্ন দেশের প্রায় অর্ধডজন ক্বারিগণের উপস্থিত ঘটে। সুমধুর কন্ঠে তিলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দেশীয় ক্বারিগণরাও। তাদের কণ্ঠে ধ্বনিত হয় মহান গ্রন্থ পবিত্র কুরআন।

১৯ জানুয়ারি সন্ধ্যা থেকে রাত অবধি চলে কুরআনের এই আসর। ছিলনা কোন প্রকার আওয়াজ। সবাই শুনেছেন পবিত্র কুরআন তিলাওয়াতের সুমধুর সুর। সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে চারিদিকে। হৃদয় ছুঁয়েছে মুমিনদের। ঐদিন আসরের নামাজের পর থেকে ক্বেরাত সম্মেলন শুরু হয়।

বাদে এশা সম্মেলন মঞ্চে হাজির হন আন্তর্জাতিক ক্বারিগণ। একে একে তিলাওয়াত করেন, মিশরের শায়খ ক্বারি সালাহ মুহাম্মদ সোলাইমান, শায়খ ক্বারি মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ-দুরংকী, তানজানিয়ার শায়খ ক্বারি রেজা আইয়ুব, শায়খ ক্বারি ঈদী শাবান, শায়খ ক্বারি আবিদা ইদ্রিস, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারি মাসুদ শাহাত মুহাম্মদ। আন্তর্জাতিক ক্বারিদের পাশাপাশি দেশীয় ক্বারিদের তিলাওয়াতও মুগ্ধ করার মত।

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজীর সঞ্চালনায় ক্বেরাত সম্মেলনে জামিয়া পটিয়ার শায়খ মাওলানা ক্বারি আহমাদুল হক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়খ ক্বারি নাজমুল হাসান, শায়খ ক্বারি শহিদুল ইসলাম, শায়খ মাওলানা ক্বারি আমজাদ হোসাইন, ক্বারি হাফেজ মুহাম্মদ জাকারিয়া ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারি শায়খ মুফিজুল হকের কন্ঠে তিলাওয়াত বেশ চমৎকার।

সম্মেলনের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি ক্বারি মাওলানা জহিরুল হক ও সহ সভাপতি মাওলানা মুফতি আবু মুসা।

সম্মেলনে অতিথিদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, সদর মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম ও আকতার হোসাইন চৌধুরী বক্তব্য দেন।

ক্বেরাত সম্মেলন সংস্থার সহ সভাপতি শামসুল হক শারেক, সাধারণ সম্পাদক ক্বারি হাফেজ সাইফুল্লাহ কাসেমী, সাংবাদিক ইমাম খাইর, সংস্থার সাংগঠনিক সম্পাদক ক্বারি হুমায়ুন রশীদ, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সহ-দপ্তর সম্পাদক ক্বারি রুস্তম উদ্দিন, হাফেজ মুদ্দাস্সির, মাওলানা শামসুল আলম, ক্বারি আবদুর রহমান, মাওলানা মুবিনুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নতুন বছরের প্রত্যাশা

পাঁচ শত বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু 

বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমতলীতে র‌্যালি ও আলাচনা সভা 

ফেরারি মন

যুক্তরাষ্ট্র জেএসডি আহ্বায়ক এনামুল হায়দার স্বস্ত্রীক বাংলাদেশে 

বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও কর্মদক্ষতায় না’গঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ইতিহাস হয়ে থাকবেন

বেনাপোলে র‍্যাবের অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ঈদুল আজহায় অতিরিক্ত ট্রেন, আন্তঃদেশীয় তিন ট্রেন ঈদে বন্ধ

ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষিকার পদত্যাগ ঠেকাতে এবার সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ 

কমিটি গঠনের ১ দিনের মধ্যে তিন এনসিপি নেতার পদত্যাগ