বাংলাদেশ সকাল
সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালিয়ায় মেট্রিকপাস ভূয়া ডাক্তারের অধিনে চলছে নাবিল সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল): নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে অনুমোদন ছাড়াই মেট্রিকপাস ভূয়া ডাক্তারের তত্ত্ববধায়নে চলছে নাবিল সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। প্রয়োজনীয় শিক্ষা না থাকলেও মাত্র মেট্রিকপাস করে ভূয়া ডাক্তার মোঃ নাঈম মোল্যা ও তার চাচা ডাঃ রবিউল ইসলাম ওরফে বিপুল হাইকোর্টের নির্দেশ অমান্য করে নামের আগে ডাক্তার লিখে রুগী দেখা থেকে শুরু করে যাবতীয় প্যাথলজিকাল পরীক্ষা নিরীক্ষা নিজেরাই করে দিচ্ছেন। নাঈমের চেম্বারের দোতলায় এক্স-রেসহ অন্যান্য পরীক্ষার ব্যবস্থা রেখেছেন।

স্থাণীয় সূত্রে জানা যায়, পূর্বে রাসনা ডায়াগনস্টিক নামে এটি পরিচালনা করতেন নাঈম মোল্যা কিন্তু অনুমোদন না থাকায় উপজেলা প্রশাসন ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়। সম্প্রতি ওই কথিত ডাক্তার একই বাজারের আবারও অনুমোদন ছাড়া তার ছেলে নাবিল এর নামে নাবিল সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক খুলে আরেক কথিত ডাক্তার রবিউল ইসলামের সহযোগিতায় রুগীদের ফাঁদে ফেলে টেষ্ট বানিজ্য করে সর্বশান্ত করে যাচ্ছে সাধারণ মানুষদের।

১০ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে সরেজমিনে গেলে দেখা যায় কথিত ডাঃ নাঈম রুগী দেখছেন এবং সামনেই সিগারেট ফুকছেন। নামের আগে ডাঃ লিখে ৫০ টাকা ফি আাদায় করছেন এবং একই ভবনের দো’তলায় চড়া মূল্যে ডায়াগনস্টিকের ব্যবসার নামে প্রতারনা করে আসছেন। সাংবাদিকরা দোতলায় তালাবদ্ধ ডায়াগনষ্টিক সেকশন দেখতে চাইলে নাঈম মোল্যা কিছুই নেই বলে দেখাতে চাননি। এছাড়া নাইম মোল্যা তার ভাই এমবিবিএস (ঢাকা) নিয়াজ মোর্শেদ এর প্যাডের অপর পৃষ্টে ব্যবস্থাপত্র দিচ্ছেন।

নামের আগে ডাঃ লেখার বিষয়ে কথিত ডাঃ নাঈম এর সাথে কথা হলে ডাক্তার লেখাটি তিনি মুছে দিবেন বলে জানান এবং ফি নেওয়ার কথা স্বীকার করেন। তবে দোতলায় ডায়াগনিষ্টক সেকশন খুলে দেখাতে বললে তিনি ফোনে কথা বলতে বলতে সটকে পড়েন।

এ বিষয়ে কথিত ডাঃ রবিউল ইসলাম বিপুলের ব্যবহৃত ০১৭২৭৬৮৮১১৮ নম্বরে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কালিয়া উপজেলার প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের সভাপতি ও কালিয়া সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক মোতালেব হোসেন বলেন, নাবিল ডায়াগনস্টিক এন্ড সার্জিক্যাল ক্লিনিক নামে কোন প্রতিষ্ঠান আমাদের তালিকায় নেই, বিধায় অনুমোদন থাকার প্রশ্নই আসেনা। রুগীদের হয়রানি বন্ধে ওই ক্লিনিকের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান।

এ বিষয়ে নড়াইল জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারকে তাঁর ব্যবহৃত ০১৯১৫৯৮১৪৯৬ নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে ক্লাব হাউসের ৭ম আউটলেটের শুভ উদ্বোধন

ছোট ভাইয়ের বউকে মারধর করার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সীতাকুণ্ডের বিদায়ী ইউ এন ও’র আবেগী বক্তব্যে উপস্হিতরা অশ্রুশিক্ত

ময়মনসিংহে অভিযান চালিয়ে ২৫ শতক খাস জমি উদ্ধার 

গুলিবিদ্ধ জুলাই বীর শাহজাহানের পাশে মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

সীতাকুণ্ডে মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশনের নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালা সমপন্ন

মুজিবনগর দিবসে রামগড় পৌরসভার উদ্যোগে ভিজিএফ’র চাল বিতরণ

ভূরুঙ্গামারীতে শ্রমিক কল‍্যান ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অডিটের নামে ঘুস; যশোরে অর্ধকোটি টাকা ফেরত পেতে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা