বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ, ভোগান্তি চরমে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি॥ লালমনিরহাটের কালীগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করায় ভোগান্তিতে পড়েছে এলাকার জন সাধারন।

গত ১৭ ই জানুয়ারী ( মঙ্গলবার) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের ধনীর দোলা এলাকায় এমন ঘটনা ঘটেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, যে প্রায় ৩৫/৪০ বছর ধরে রাস্তা হিসাবে ব্যবহার করে আসা রাস্তাটি একই এলাকার মোহাম্মদ আলীর পুত্র মিন্টু মিয়া রাস্তাটি কেটে ফেলায় রাস্তাটি একটি জমির আইলে পরিনত হয়েছে। যা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে কষ্টসাধ্য হয়ে পড়েছে। চলাচলের রাস্তা না থাকায় প্রায় শতাধিক পরিবারের চলাচলে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সরকারী রেকর্ডভুক্ত রাস্তার শেষ সীমানায় রয়েছে মিন্টু মিয়ার জমি। আর এ জমির উপর দিয়ে প্রায় ৩৫/৪০ বছর যাবত ওই এলাকায় বসবাসরত লোকজন চলাচল করে আসছিল। হঠাৎ মিন্টু মিয়া রাস্তার জায়গা কেটে নেওয়ায় এ সমস্যার সৃস্টি হয়েছে।

স্থানীয়রা বলেন, আমরা ৪০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। হঠাৎ তিনি রাস্তা কেটে ফেলায় আমরা ভোগান্তিতে পড়েছি। এ বিষয়ে আমরা উদ্ধর্তন কতৃপক্ষের কাছে সুষ্ঠু সমাধান চাই। যাতে করে আমাদের চলাচলে কোন অসুবিধা না হয়।

এ ঘটনায় মিন্টু মিয়া বলেন, এটা তো কোন রাস্তা বা খাস জমি নয় এটি আমার ব্যক্তিগত জমি। আর আমি ব্যক্তিগত জমি দিয়ে রাস্তা দিবো না।

অভিযোগ পেয়ে ৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা করেন। মিন্টু মিয়া চেয়ারম্যানের প্রস্তাব বা সিধান্ত মেনে না নেওয়ায় সৃষ্ট সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছেন।

চেয়ারম্যান নূর ইসলাম বলেন, রাস্তার জন্য আমি জমিটি ক্রয় করার প্রস্তাব ও দিয়েছি তিনি কোনক্রমেই রাস্তার জায়গা দিতে নারাজ। তাই সমাধান করা সম্ভব হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসকের উৎসাহ ও পাশে থাকায় নারায়ণগঞ্জ ০৯ টি স্বর্ণ ও ০৪ টি রুপা পদক অর্জন

নাটোরে কোয়েল সহ ১৬ জনের নামে মামলা: গ্রেপ্তার ৩

ঈদগাঁওতে ইট ভাটায় পুড়ছে বনের কাঠ, ধ্বংস হচ্ছে বনজ সম্পদ  

ভূরুঙ্গামারীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

র‌্যাবের অভিযানে কথিত ছাত্রলীগ নেতা ওয়ারেন্ট ভুক্ত আসামী আজমীর গ্রেফতার

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবিকে সংবর্ধনা

বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করলো রাণীনগর মঙ্গলযাত্রা সংসদ

দেশব্যাপী সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএমএসএস’র মানববন্ধন 

সিংড়ায় বই উৎসব 

আ.লীগ নেতাদের নিয়ে স্বতন্ত্র প্রাথীর গণসংযোগ ও সংবাদিকদের সাথে মতবিনিময় সভা