বাংলাদেশ সকাল
রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে চিকিৎসা সহায়তার চেক দেওয়ার নামে অর্থ  আত্মসাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চিকিৎসা সহায়তার চেক দেওয়ার নামে দুই যুবকের বিরুদ্বে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকরা হলেন- উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ইন্দ্রজিৎ রায়ের পুত্র সুদর্শন রায় ও নওদাবাস এলাকার বাসিন্দা বাবু তপন কুমার রায়।

গত ৬ই এপ্রিল ( বৃহস্পতিবার) ভুক্তভোগী মৃনাল রায়ের একটি লিখিত অভিযোগ ও তার বক্তব্যে এ অভিযোগ জানান।

জানাগেছে, মৃনাল রায়ের শিশু কন্যা স্বরতি রানী (৪) দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছেন। অসুস্থ মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন মৃনাল রায়। হঠাৎ তার বাড়ির পাশ্ববর্তী সুদর্শন রায় তাকে সরকারী তাকে সরকারি চিকিৎসা সহায়তা দেয়ার চেক দিবেন বলে আশস্ত করে তার নিকট ২০ হাজার টাকা নগদ গ্রহন করেন বলে জানান মৃনাল রায়। অপরদিকে তপন কুমার রায় নামের আরেক যুবক তার চেক রেডি হয়েছে বলে তাকে সোনালী ব্যাংক একাউন্ট করতে হবে মর্মে কথা বলে তার নিকট নগদ ২হাজার টাকা নিয়েও মৃনাল রায়ের নামে কোন ব্যাংক একাউন্ট করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

মৃনাল রায় বলেন, আমার সরলতা ও দারিদ্রতার সুযোগ নিয়ে আমাকে চিকিৎসা সহায়তার প্রলোভন দেখিয়ে সুদর্শন ও তপন আমার সাথে প্রতারনা করেছে।

আমি এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, অভিযোগের বিষয় এখনও আমার জানা নেই। তবে এ ঘটনা সত্য হলে বিষয়টি প্রতারনার সামিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা

ডিমলায় কালবৈশাখীতে দেড় শতাধিক বাড়ীঘর লন্ডভন্ড

রোগী হত্যার অভিযোগ; স্যানডর ডায়ালাইসিসের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারী

নওগাঁর আত্রাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে এমপি সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমতলীতে শান্তি সমাবেশ 

ভাষা শহীদদের প্রতি চট্টগ্রাম সাংবাদিক সংস্থার শ্রদ্ধা

সিসি ক্যামেরাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাণীশংকৈল পৌরকার্যালয়ে চুরি: আতংকে পৌরবাসী

গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই বিপ্লবে শহীদ ৪ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার 

সীতাকুণ্ড ৩১দফা বাস্তবায়ন ও নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসের বিরুদ্ধে লিফলেট বিতরন বিএনপি’র

ভূরুঙ্গামারীতে গরু বোঝাই গাড়ি উল্টে ব্যবসায়ীর মৃত্যু