বাংলাদেশ সকাল
বুধবার , ২ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালীগঞ্জে জমি সংক্রান্ত জেরে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ

আল আমিন বাবু, লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত জেরে তাইজুদ্দিন (৩৫) যুবককে পিটিয়ে হত্যাসহ ৪ জনকে আহত করেছে প্রতিপক্ষরা।

গতকাল মঙ্গলবার (১ আগষ্ট) বিকেলের দিকে উপজেলার চলবল ইউনিয়নের পূর্ব দুহুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইজুদ্দিন উপজেলার চলবলা ইউনিয়নের পূর্ব দুহুলী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের দ্বিতীয় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব দুহুলী এলাকার মৃত নজর আলীর পুত্র আব্দুল করিম, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনের, মাঝে দীর্ঘদিন থেকে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গতকাল বিকালে রিয়াজুদ্দিনের ছোট ভাই তাইজুদ্দিন, দুহুলী বাজারে টিসিবির পণ্য তুলতে গেলে করিম মিয়া ও তার পুত্র জুয়েল, আলামিন অতর্কিতভাবে হামলা চালায় এবং গাছের ডাল দিয়ে তাইজুদ্দিনকে বেধড় মারপিট করে এতে ঘটনাস্থলে তাইজুদ্দিন মুমূর্ষ অবস্থায় জ্ঞান হারায় ও আবু জাফর, আইয়ুব আলী, কামরুল ইসলামকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির হত্যার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকালে জমি সংক্রান্ত বিষয়ে দুইপক্ষের মারামারি হয় এতে তাইজুদ্দিন নামে এক যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি আরো বলেন, থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে দুটি মোবাইল টিম অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের সিআরবিতে চসিকের উদ্যোগে বই মেলায় বই প্রেমীদের উচ্ছাস 

ছাত্র ছাত্রীদের সচেতনতা মূলক দিকনির্দেশনা দিলেন ওসি শাহ্ কামাল আকন্দ 

ঈশ্বরদীতে বিজয় ও এশিয়ান টিভির প্রতিনিধি কার্যালয় উদ্বোধন

ফকির নিটওয়ারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে অভিনন্দন ও উপহার প্রদান

খুলনার ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন

নেই স্বাক্ষরতার জ্ঞান, অথচ তিনিই স্কুল কমিটির দায়িত্বে

সীতাকুণ্ডে বিএন্ডএফ কেয়ার এর উদ্যোগে বৃদ্ধ মা-বাবাদের জন্য আত্মবিশ্বাস উপহারের কার্যক্রম উদ্বোধন 

ময়মনসিংহে বন্ধন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ

যশোরে সন্ত্রাসী জুম্মান ও শেখহাটির দিপু হত্যা মামলার দুই আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর