বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন রাশেদুল ইসলাম গালিভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ: কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা সোনাহাট ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার বাবা আলহাজ্ব আলতাফ হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা রাসেদা বেগম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে জেলা বাছাই কমিটি।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মচারী বাছাই কমিটির সভাপতি কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ স্বাক্ষরিত তালিকা থেকে গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাশেদুল ইসলাম গালিভ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৩ সালে প্রধান শিক্ষক হিসেবে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর তিনি ২০১৯ সালের ২২ ডিসেম্বর বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

কয়েকজন অভিভাবক জানান, রাশেদুল ইসলাম গালিভ প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, সহ-শিক্ষা কার্যক্রম জোরদার করা সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ বলেন, ‘প্রতিষ্ঠান প্রধান হিসেবে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ সোনাহাটের সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল এ অর্জন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে জগন্নাথপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুজন গ্রেফতার

পিএসসি’র গাড়িচালক আবেদ আলী এলাকায় শিল্পপতির পরিচয় দিতেন, করতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচন

সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের মত বিনিময় সভা 

জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের লালগালিচা সংবর্ধনা

পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৫শ দরিদ্র রোগী

কানেকটিকাট বাংলাদেশ সমিতি (সিবিএস)যুক্তরাষ্ট্রের বার্ষিক বনভোজন ২১ জুলাই 

বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ; যাত্রী কল্যাণ সমিতি

৪৪ লাখ টাকার চোরাইমালসহ ৩চোরাকারবারী আটক