বাংলাদেশ সকাল
রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কুড়িগ্রাম ব্যটালিয়ন (২২ বিজিবি) এর জনসচেতনামুলক আলোচনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম ব্যটালিয়ন (২২ বিজিবি) এর জনসচেতনামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই রবিবার সকাল আনুমানিক ১০টার সময় কাঠগিরী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসচেতনতামূলক সভায় মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার, চোরাচালান প্রতিরোধ, ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা নির্মাণ না করা, অপ্রাপ্ত বয়স্ক নাগরিকদের সীমান্ত এলাকায় গমন করতে না দেয়া, বাংলাদেশিরা অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে নানান অপরাধমূলক কর্মকান্ড সৃষ্টি না করা সহ সীমান্তে ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে সীমান্ত এলাকাবাসীদের সচেতন করা বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত জনসচেতনতামূলক সভায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র ব্যবস্থাপনায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসিজি, সভাপতিত্বে সভায় উপস্তিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালিক মোঃ ইউনুছ আলী, , ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আজাহার আলী, পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, শিলখুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, তিলাই ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সহ মেম্বার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ।

এ বিষয়ে উক্ত সভার সভাপতি বলেন, বর্তমানে কিছু বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে নানান অপরাধমূলক কর্মকান্ড সৃষ্টি করছে। এছাড়াও ইদানিং ভারত হতে অবৈধভাবে গরু পাচার বৃদ্ধি পেয়েছে ফলসূতিতে চোরাকারবারীগণ অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিএসএফ এর কাঁটা তারের বেঁড়া কর্তনসহ বিএসএফ সদস্যের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে। এতে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে বিজিবির সুসম্পর্ক ক্ষুন্ন হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে দুই প্রতিপক্ষ রাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। তিনি ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে সীমান্ত এলাকাবাসীদের প্রেষণা প্রদান করেন এবং মাদকদ্রব্য পাচার, নারী ও শিশু পাচার, চোরাচালান প্রতিরোধ, ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা নির্মাণ না করা, অপ্রাপ্ত বয়স্ক নাগরিকদের সীমান্ত এলাকায় গমন করতে না দেয়া এবং ভারতের অভ্যন্তর প্রবেশ করে যে কোন ধরনের অপতৎপরতা পরিহার করা জন্য এলাকাবাসী ও অভিভাবকদের সচেতন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল হাসপাতাল যাচাই-বাছাই করে ভিতর ও বাহির পরিবর্তন করা দরকার: ব্যবস্থাপনা কমিটির সভায় মেয়র

ফেনী ও কুমিল্লার অসহায় বন্যার্তদের পাশে গণপূর্তের আলা উদ্দিন

আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার ২৯’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তিস্তা নদী রক্ষায় গন-দাবী জোরালো হচ্ছে

রাণীনগরে গোনা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে বিলুপ্তির পথে গ্রাম বাংলার প্রকৃতির কারিগর বাবুই পাখির বাসা

ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর এপ্রিল সেশনের কিউ গ্রেডিং এন্ড পারফরমেন্স ইভালুয়েশন টেস্ট অনুষ্ঠিত

জঁমকালো আয়োজনে ঈশ্বরদীতে স্বতঃকন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগামীকাল থেকে পরবর্তী তিনদিন সরকারি-বেসরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা