বাংলাদেশ সকাল
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খুলনায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, খুলনা :

খুলনায় পৃথক পৃথক ৪টি স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। মহানগরীর পাশাপাশি খুলনা জেলার বিভিন্ন উপজেলায়ও অভিযান চলছে।

এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ছাড়াও যুবলীগ ও আওয়ামীলীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। সোমবার সকাল ৭টা পর্যন্ত গ্রেফতারের সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, জিরোপয়েন্ট এলাকা /মিছিলের ঘটনায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেনকে গ্রেফতার করে হরিণটানা থানা পুলিশ। ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল আলমকে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ। শিরোমনিতে মিছিলের প্রস্তুতিকালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনকে আটক করা হয়। এছাড়া সোনাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুর ইসলাম, ১৭ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ আসিফ হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান , ১৬নং ওয়ার্ড গাবতলা ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুজার অনিক, যুবলীগের সদস্য মোঃ রকিবুল ইসলাম , ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মেহেদী হাসান এবং যুবলীগ সদস্য রুহুল আমিনকে আটক করেছে।

সোনাডাঙ্গা থানার এস আই আব্দুল হাই বলেন, রোববার বিকেল ঝটিকা মিছিলের চেষ্টাকালে বিকেলে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. ওয়ালিদ হাসান ইমনকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যার পর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও কয়েকজনকে আটক করা হয়।

খুলনা সদর থানার এস আই নান্নু মন্ডল বলেন,  সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আ. রশিদের হাওলাদারের ছেলে মহারাজ হাওলাদার (৫৭), মোজাম্মেল মীরের ছেলে মো. মিলন মীর (৪২) এবং টুটপাড়া মেইন রোড এলাকার মোহাম্মদ হানেফের ছেলে মো. ফরিদ আহম্মেদ (৬৩)কে আটক করা হয়েছে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার জানান, সকালে হরিণটানা থানা এলাকায় ঝটিকা মিছিল বের হয়। এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত থাকে। তারই ধারাবাহিকতায় বিকেলে ডুমুরিয়া আওয়ামীলীগ নেতা কাজী আলমগীরকে জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করে পুলিশ।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, খালিশপুর থানায় এলাকায় আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল বের করার চেষ্টা করেন। এ সময়ে ৪ জনকে আটক করা হয়। রবিবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহাঃ আহসান হাবীব জানান, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামীলীগের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলের শীর্ষ চোরাকারবারী বাদশার গ্রেফতার নিয়ে তোলপাড় 

আমতলীতে সাংসদ গোলাম সরোয়ার টুকু’র গণ সংবর্ধনা ও পৌর পরিষদের অভিষেক

ডোমার বিএডিসিতে আউশ ধান উৎপাদনে সাফল্য 

শেরপুরে মেয়েকে ধর্ষণ, মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা  

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক ৪ মাদক ব্যবসায়ী

ডিমলায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ ও কর্নসার্ট

যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের শীতবস্ত্র বিতরণ ও অফিস উদ্বোধন

ফুলপুরে ইউনিয়ন পরিষদ ভবন গুলোতে নেই স্থায়ী ইউনিয়ন সচিব

পাইকগাছায় তৃষ্ণার্থদের মাঝে পানি ও শরবত বিতরণ

পুলিশ সদস্যকে প্রাইভেট কার দিয়ে চাপা