বাংলাদেশ সকাল
সোমবার , ১৫ মে ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৩ ১২:৪১ পূর্বাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে গৃহপালিত গরু গলায় ফাঁস লেগেছে ভেবে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ পড়ুয়া মো: হাসান (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাবা মো: আলী রওশনহাটের দিঘির পাড়ার স্থানীয় কৃষক।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ১৩ মে শনিবার হাসান তাদের পালিত গরুটি পাশের জমিতে বেঁধে দেয়। কিছুক্ষণ পর গরুটি জমিতে পড়ে থাকতে দেখে গলায় ফাঁস লেগেছে ভেবে গরুটিকে উদ্ধার করতে দ্রুত ছুটে গেলে পাশে সীমানার কাটা তারের সাথে ছিড়ে পড়া বৈদ্যুতিক তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান এবং তাঁদের পালিত গরুর মৃত্যু ঘটে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার মুখ দিয়ে লালা বের হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পটিয়া জেনারেল হাসপাতালে দেখালে সেখানকার চিকিৎসকরাও তাকে মৃত বলেন।

চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সন্তান হাসান বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন এমনটিই পরিবার সূত্রে জানা যায়। গতকাল বাদে মাগরিব জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান আব্দুল শুক্কুর। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান জানান, পাশের একজন লোক বাড়ি থেকে দোকানে সাইড লাইন নিতে গিয়ে কাটা তারের সাথে লেগে যায়। তার লিগ করার কারণে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেমে সমৃদ্ধ ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -না’গঞ্জ ডিসি

নাটোরে মহান মে দিবস পালিত 

গণ অবস্থান কর্মসূচি অবৈধ সরকারের বিরুদ্ধে পতনের বার্তা : অমির খসরু মাহমুদ চৌধুরী

বগুড়া শিবগঞ্জ মাঝিহট্ট ইউনিয়ন রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও সূধী সমাবেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে হিরোইন সহ শিক্ষার্থীদের হাতে আটক ১

আপনার জায়গায় আপনি ভূমিকা পালন করেন তাহলে সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ থেকে মুক্তি পাবো -ডিসি নারায়ণগঞ্জ 

পটিয়া থানার দুঃসাহসিক অভিযানে ৪ গরু চোর আটক

চার বিয়ে থাকতেও গোপন করে আরেক বিয়ে; স্বামীর মামলায় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সুনামগঞ্জে বিএনপি জামায়াতের হরতালের সমর্থনে মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র শহর, আটক ৪

৬ জানুয়ারি সিরাজুল আলম খান ফাউন্ডেশন ও রিসার্চ ইন্সটিটিউট সিরাজুল আলম খানের জন্মদিন পালন করবে