বাংলাদেশ সকাল
শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুর সাবেক উপজেলা চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুর সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনকে নাটোর জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আজিম উদ্দিন স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, জনাব মোঃ ইউসুফ আলী শেখ একজন প্রথম শ্রেণীর ঠিকাদার তার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যানের দীর্ঘদিনের আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল।

০১/১৮/২০১৭তারিখ ই টেন্ডার নোটিশ মোতাবেক LGED/UE/GURU/2017/554 কার্যাদেশ মূল্য ৮১,৩৩,৬৩৯১২৮ টাকা ব্যয় গুরুদাসপুর উপজেলাধীন নাজিরপুর ইউপি বৃ- কাশো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ ও ফার্নিচার সরবরাহের কার্যাদেশ প্রাপ্ত হন সাবেক উপজেলা চেয়ারম্যান।

চেয়ারম্যানের নিজ অর্থ সংকট এবং সময় না থাকার কারণে প্রথম শ্রেণীর ঠিকাদার মোহাম্মদ ইউসুফ আলী শেখের সাথে উক্ত কার্যাদেশ সম্পাদনের জন্য চুক্তিবদ্ধ হন।

চুক্তি মোতাবেক মোঃ ইউসুফ আলী শেখ নিজ অর্থ ও জনবল নিয়োগ করে উক্ত প্রতিষ্ঠানের ভবন এবং ফার্নিচার সরবরাহের কাজ সম্পন্ন করে কতৃপক্ষকে ১৮/০৬/২০১৮ ইং তারিখে বুঝিয়ে দেন।

কাজ সম্পাদন শেষে চেয়ারম্যান আনোয়ার হোসেনের নিকট প্রথম শ্রেণীর ঠিকাদার ইউসুফ আলী শেখ ৩০ লাখ টাকা পাওনাহন। পাওনা টাকা দিতে গরিমশি করায় দীর্ঘদিন পর যমুনা ব্যাংক নাটোর শাখায় একটি চেক প্রদান করেন। চেক নং JCA6936852 হিসাব নং ০৭০০২১০০০২৬৪৩ টাকার পরিমন ৩০,০০,০০০।

ঠিকাদার ইউসুফ আলী শেখ ১৬/০৭/২০২৪ ইং তারিখে নগদ অর্থায়নের জন্য পূবালী ব্যাংক চাঁচকৈড় শাখায় জমা দেন। কিন্তু হিসাব নাম্বারে কোন তহবিল না থাকায় শেখ ডিজনার সার্টিফিকেট প্রদান করেন যমুনা ব্যাংক যাহার পরিপ্রেক্ষিতে সাবেক উপজেলা চেয়ারম্যানকে ৩০ দিনের মধ্যে মীমাংসার সময় দিয়ে লিগেল নোটিশ পাঠানো হয় অন্যথায় Negotiable Instrument Actএর১৩৮ ধারায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লিগ্যাল নোটিসে উল্লেখ করা হয়।

জানতে চাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মুঠোফোন বলেন বিষয়টি মীমাংসার প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে কাভার্ডভ্যানে অভিনব কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ঈদগাঁও প্রেস ক্লাবের মতবিনিময়

গুরুদাসপুর প্রাথমিক প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

যশোরে ১০ লক্ষ খেজুর বীজ ও ১৫ শ চারা রোপণ করা হয়েছে

বড়াইগ্রামে শিশুপুত্র ও অর্থ-সম্পদ ফিরে পেতে মায়ের আকুতি

ডাসারে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল; আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা 

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত 

বেরসিক এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়ল পরকীয়া প্রেমে লিপ্ত যুগল

খুলনার ডুমুরিয়ায় ইজিবাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ৫

যশোরে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু