বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঘরমুখো মানুষ যানজট এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৫, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া কঠোর নির্দেশনা দিয়েছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীকে যাতে গড় মুখী মানুষ খুব স্বাচ্ছন্দে শান্তিপূর্ণভাবে অপ্রীতিকর ঘটনা ছাড়াই গন্তব্য স্থলে পৌঁছাতে পারে। ঈদের ছুটিতে পরিবার ও প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখো মানুষ গ্রামের বাড়িতে শান্তিপূর্ণভাবে কোন হয়রানি ছাড়াই যেতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোথাও কোন যানজট নেই। মহাসড়ক যানজট মুক্ত রাখতে র‌্যাব-১১, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে। রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জসহ আশে-পাশের জেলা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৩৩ টি রুটে ঈদের ছুটিতে বাড়ি ফিরবে পূর্বাঞ্চলের ১৮ জেলার মানুষ। এ মহাসড়কে যানজট, দুর্ঘটনা, ছিনতাই ও ডাকাতি মুক্ত নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এদিকে, র‌্যাব-১১ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়েছে।

র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, মহাসড়কে কোন যানজট নেই। গাড়ির চাপ একটু বাড়তি। ঘরমুখো মানুষের যাত্রা ও যানজট মুক্ত এবং নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদুল আযহার দিন এবং ঈদ পরবর্তী সময়েও এ কার্যক্রম চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি থাকবে। শহর কেন্দ্রিক গুরুত্বপূর্ণ জায়গা গুলোতেও গোয়েন্দা নজরদারি ও পেট্রোল ডিউটি চলমান থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনার ঈশ্বরদীতে ডিম সিদ্ধ করতে গিয়ে বাড়ি আগুনে পুড়ে ছাঁই, জামায়াত নেতার পরিদর্শন

অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে দেখতে ইউএনও,সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সহ গণমাধ্যম কর্মী

বাগমারায় বিশ বছর চাকরির পর আয়া পদ শূন্য দেখিয়ে সভাপতির পুত্রবধূকে নিয়োগ

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন আসলাম চৌধুরী

হজ্জ যাত্রীরা ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবেন; প্রস্তুত ‘এমভি বে- ওয়ান’

বেকার যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন 

জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আটক যুবক

সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদ চট্টগ্রাম জেলার ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন 

রাণীশংকৈলে ভিক্ষুকদের মাঝে অটো চার্জার ভ্যান ও দোকান ঘরের চাবি হস্তান্তর 

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কার্যালয় উদ্ভোধন ও মহানগর আহবায়ক কমিটি গঠনের প্রস্তাবনা