বাংলাদেশ সকাল
রবিবার , ২ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কার্যালয় উদ্ভোধন ও মহানগর আহবায়ক কমিটি গঠনের প্রস্তাবনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ: নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকা ও সমাজের অবহেলিত মানুষের জন্য নিরলস কাজ করে যাওয়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র রাজশাহী বিভাগীয় নিজস্ব কার্যালয় উদ্ভোধন ও রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠনের বিষয়ে গতকাল ১ জুন, শনিবার রাত ৯টায় রাজশাহী মহানগরের দোষর মন্ডল রোড, অনুরাগ কমিউনিটি সেন্টারের ২য় তলায় রাজশাহী বিএমএসএস এর বিভাগীয় নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় প্রস্তাবনা রাখেন প্রস্তাবনা কমিটি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগের সদস্য সচিব মো. আজিবর রহমান এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খোসরুল আরুন নোমানী সাগর, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(রাজশাহী) সাইফুল ইসলাম, রাজশাহী বিভাগের আহবাহক কাজী আসাদুর রহমান টিটু,ণসদস্য সামিউল ইসলাম, মোঃ জাকি, মোহনপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, রাজশাহী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আল-আমীন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ ফায়সাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রস্তাবনা কমিটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খোসরুল আরুন নোমানী সাগর ও সহ-সাংগঠনিক সম্পাদক(রাজশাহী) সাইফুল ইসলামের নিকট ১১ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর আহবায়ক কমিটি অনুমোদনের জন্য সুপারিশ প্রদান করেন।

রাজশাহী হিউম্যান রাইটস্ জার্নালিষ্ট ইউনিয়ন’র সভাপতি মিজানুর রহমান পাইলটকে আহবায়ক ও বাংলাদেশ বুলেটিন রাজশাহী ব্যুরো প্রধান আরিফুল ইসলাম আরিফকে সদস্য সচিব করে এই আহবায়ক কমিটি গঠনের প্রস্তাবনা করা হয়।

প্রস্তাবনা এ আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন, দৈনিক নয়া কন্ঠ রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান লিটন, এশিয়ান টিভির রাজশাহী জেলা প্রতিনিধি হাসানুজ্জামান হাসান,দৈনিক মাতৃভূমির খবর রাজশাহীর প্রতিনিধি মো: আকবর হোসেন,মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজ সেবক মো: শাহাবুদ্দিন, রাজশাহী নিউজ ২৪.কম প্রতিনিধি শামীম চিস্তি,দৈনিক মাতৃজগত রাজশাহীর প্রতিনিধি রাহাত মাসুদ, এবিসি নিউজ রাজশাহী প্রতিনিধি মাহাতাব আলী,দৈনিক ফুলতলা প্রতিদিন রাজশাহী প্রতিনিধি আরিফুর ইসলাম আরিফ, দৈনিক স্বদেশ বিচিত্রা রাজশাহী প্রতিনিধি মৌসুমি আক্তার।

রাজশাহী মহানগরের ঘোষিত প্রস্তাবনা কমিটি তিন কার্যদিবসে চুড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী 

চট্টগ্রামে ক্রয়মূল্যে তরকারী বিক্রি; বাজারে নারী-পুরুষের ভীড় 

পুলিশ সদস্যকে প্রাইভেট কার দিয়ে চাপা

পঞ্চগড়ে স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুন দিলেন পাষন্ড স্বামী 

চিরিরবন্দর খানসামা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ সোমনাথ সাহা’র 

পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হু’মকি ট্রাম্পের

ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে বই পেল শিক্ষার্থীরা

রাণীনগরে ককটেল হামলায় ৩ জন আহত, গ্রেফতার ১

সীতাকুণ্ডের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি