বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঘরের উপর পড়ল বাঁশ, কাটতে গিয়ে বাকবিতন্ডায় প্রাণ গেল ঘর মালিকের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ

আল আমিন বাবু, লালমনিরহাট॥ লালমনিরহাটের কালীগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্দুর রাজ্জাক (৪৮) চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা যায়।

বৃহস্পতিবার( ২৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত আব্দুর রাজ্জাক কাকিনা ইউনিয়নের বানীনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোরবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার বানীনগর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের টিনের ঘরের উপর একটি বাঁশ পরে। সেই বাঁশটি আব্দুর রাজ্জাক কাটার সময় প্রতিবেশী বাঁশঝাড়ের মালিক মনজু মিয়া গং এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক। গুরুতর অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন ৫ দিন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

কাকিনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাহির তাহু বলেন, কাকিনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দুই পক্ষের মারামারিতে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা

কক্সবাজারে মাদক মামলায় ১রোহিঙ্গাসহ ৪ জনের মৃত্যুদণ্ড

আ.লীগ সরকার কৃষি ও কৃষক বান্ধব- এমপি এনামুল হক

ঈদগাঁওতে দুইদিন ব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শুরু

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রামগড়ে র‍্যালী ও আালোচনা অনুষ্ঠিত               

সাড়ে ৩ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু 

স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক -রাণীশংকৈলে ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ 

রাজশাহীতে বিএনপি’র দলীয় ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আমাদেরকে আরও সচেতন ও সচেতনতা বৃদ্ধি করতে হবে:  নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ডিসি

আত্রাই-রাণীনগরে পৃথক অভিযানে মাদক উদ্ধার আটক-১