বাংলাদেশ সকাল
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঘুমন্ত গাজীপুর সিটি কর্পোরেশনে অবৈধভাবে খাল দখলের মহা উৎসব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় চলছে অবৈধভাবে খাল দখলের মহা উৎসব। নগরীর প্রাণ ও পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য এসব খাল আজ প্রভাবশালী দখলদারদের করাল গ্রাসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে, ফলে দখলদাররা বেপরোয়া হয়ে উঠেছে।

একসময়ের স্বচ্ছ ও প্রশস্ত খাল এখন ইট-বালুর বাঁধা ও বাণিজ্যিক স্থাপনায় রূপ নিয়েছে। এসব দখল ও ভরাটের কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। নগরবাসীর শঙ্কা, এই অবস্থা চলতে থাকলে সামনের বর্ষায় গাজীপুরে বড় ধরনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ অনিবার্য হয়ে পড়বে।

পরিবেশবিদরা বলছেন, নগরের টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ, খালের স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং সিটি কর্পোরেশনকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, উন্নয়নের স্বপ্ন জলাবদ্ধতার দুঃস্বপ্নে রূপ নেবে।

উপরোক্ত বিষয়গুলো নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি, সিটি কর্পোরেশনের প্রশাসককে না পেয়ে সিও সোহেল হাসান এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, সিটি কর্পোরেশনের অফিসে তাকে না পেয়ে মুঠো ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিলারশীপ দেওয়ার প্রলোভনে ছয় লক্ষ টাকা হাতিয়ে নেয়  প্রতারক আব্দুল হালিম

দিনাজপুর বিরল উপজেলায় কড়া সম্প্রদায়ের মাঝে গণশুনানি অনুষ্ঠিত

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে ৪ জন হাসপাতালে

অভয়নগর উপজেলা সেরা শিক্ষক (মাদরাসা) ড. আমিন

শেরপুরে কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সুনামগঞ্জ সীমান্তে চোরাই কয়লার গুহা দখল নিয়ে সংঘর্ষ; নিহত ২, আহত ২০  

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর চট্টগ্রাম মহানগর ও মিরসরাই উপজেলা কমিটি গঠন

গুরুদাসপুরে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে যুবকের মৃত্যু

ফেলানী হত্যার ১৪ বছর পূর্ণ হলেও বিচার হয়নি : জেএসএফ বাংলাদেশ 

জেলা প্রেসক্লাব পটুয়াখালী কর্তৃক আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজালকে ফুলেল শুভেচ্ছা