বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ছেলের আগুনে পুড়লো পিতার বসতবাড়ি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : ঈদগাঁও উপজেলার পোকখালীতে ছেলের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে পিতার বসতবাড়ীটি। নিজেদের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার পর ছেলে লাঠি হাতে নিয়ে পাহারা দিয়েছেন, যাতে প্রতিবেশীরা আগুন নিভাতে এগিয়ে আসতে না পারে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে পোকখালী ইউনিয়ন নাইক্ষ্যংদিয়া গ্রামে। এতেই পুড়ে ভস্মীভূত হয় পিতা জামাল উদ্দীনের বাড়ীটি। অবশ্য শেষ মূহুর্তে পাড়া প্রতি বেশীদের ধাওয়া খেয়ে পালালো ওসমান। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই।

ইউপি মেম্বার হেলাল উদ্দিন জানান, গৃহকর্তার বড় ছেলে ওসমান গণি একটি অটোরিকশার গ্যারেজে চাকরীর সুবাদে কক্সবাজার শহরে থাকে। তার স্ত্রীর সাথে পিতা-মাতার মনোমালিন্য হওয়ায় স্ত্রী কিছুদিন বাপের বাড়ীতে ছিল। ২১শে মার্চ দুপুরে ওসমানের স্ত্রী বাপের বাড়ী থেকে শশুর বাড়ীতে এলে শশুর তাকে বাড়ীতে ঢুকতে দেয়নি। তখন স্ত্রী ওসমানকে ফোন করলে সে বাড়ীতে এসে পিতার সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয় ও একপর্যায়ে বাড়ীতে আগুন লাগিয়ে দেয়।

ইউপি মেম্বার আরো বলেন, ওসমান বাড়ীতে আগুন লাগিয়ে দেয়ার পর লাঠি হাতে নিয়ে পাহারা দেয়, যাতে আগুন নিভাতে কেউ এগিয়ে আসতে না পারে। এতে কাঠ ও টিন নির্মিত বাড়ীটি অল্প সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। পরে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে এলে ওসমান পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে।

এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিজিবির হাতে ফেনসিডিল সহ সাবেক ছাত্রলীগ নেতা আটক 

ট্রাম্পকে ‘বুড়ো ও অনুপযুক্ত’ বললেন নিকি হ্যালি, নিকির বংশ পরিচয় নিয়ে ব্যঙ্গ ট্রাম্পের

না’গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত 

কক্সবাজারে হোটেল থেকে ঈদগাঁওর এক ব্যাক্তির লাশ উদ্ধার 

আমতলীতে নির্বাচনী জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

যশোর মনিহার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধ দখলদার উচ্ছেদ 

ঝিনাইদহে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ আটক -৩

মামলায় অব্যাহতি পাওয়ায় ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষককে ফুলেল সংবধনা

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ঈদ উপহার সমাগ্রী বিতরণ

মানবিক কাজের স্বীকৃতি পেলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা