বাংলাদেশ সকাল
সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে চিলাউড়া ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিষ্টার সুমন এম পি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার মাঠে চিলাউড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। লিগ্যাল সলিউশন বিডি ডট কম এর অর্থায়নে চিলাউড়া হলদিপুর ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (১০ ফেব্রুয়ারী ) চিলাউড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও মোঃ রুজেল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া,সাবেক জননন্দিত সফল চেয়ারম্যান হারুনুর রশীদ, লিগ্যাল সলিউশন বিডি ডট কম এর এম ডি মামুন, আওয়ামীলীগ নেতা আকমল খাঁন,লুৎফুর রহমান,চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি আব্দুল গফুর, পৌর আওয়ামীলীগের সাধারণত সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ইউপি সদস্য সুজাত মিয়া, বিশিষ্ট মুরব্বি ইউছুব আলী, বুরহান উদ্দিন, আব্দাল মন্দান, ফারুক মিয়া, ছায়াদ মিয়া সহ চিলাউড়া হলদিপুর ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনতা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার সুমন বলেন, সিলেটের প্রতিটি এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছে। আমরা যদি তাঁদের সহযোগিতা করি তাহলে সরকারের পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়ন করা সম্ভব।

উদ্ধোধনী খেলায় সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর নুনু ফুটবল একাডেমীকে ৩- ০ গোলে হারিয়ে চিলাউড়া লায়ন্স স্পোর্টিং ক্লাব জয়ী হয়। উদ্ধোধনী খেলায় জগন্নাথপুর উপজেলাসহ আশপাশের হাজার হাজার ফুটবলপ্রেমীরা খেলা দেখতে চিলাউড়া বাজার মাঠে ভীড় করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন এম.এ কাদের মিয়া

ডাসারে অগ্নিকান্ডে ঘরবাড়ি গবাদি পশু পুড়ে ছাই

১৫ আগস্টের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি : বিএমএসএস চেয়ারম্যান

শেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দুবাই ইমিগ্রেশনের ডিরেক্টর জেনারেল-এর সাথে বাংলাদেশ কনসাল জেনারেল-এর সাক্ষাৎ

জগন্নাথপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

গুরুদাসপুর ও বড়াইগ্রামে মোট প্রার্থী ২২ জন

সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের মামলায় আটক ১

বাবুরহাটে আগুন; এবার কপাল পুড়েছে অর্ধশতাধিক ব্যবসায়ীর

শেখ রাসেল স্মৃতি সংসদ টেকনাফ উপজেলা কমিটি অনুমোদন