বাংলাদেশ সকাল
রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাবুরহাটে আগুন; এবার কপাল পুড়েছে অর্ধশতাধিক ব্যবসায়ীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী : প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে (শেখেরচর) ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় অর্ধশতাধিক দোকান।

শনিবার (১৬ মার্চ) রাত ১টয় সদর উপজেলার বাবুরহাট (শেখেরচর) বাজারের জিয়া উদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ইনচার্জ নাঈম ইবনে হাসান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে একে একে আমাদের সাথে আরও ইউনিট যুক্ত হয়ে মোট ৮টি ইউনিট ফায়ার ফাইটিংয়ে অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দীর্ঘ আড়াই ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এশিয়ান লুঙ্গির মালিক রূপচাঁন মিয়া প্রতিনিধিকে জানান মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বাসায় যাই। রাত ১১টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছিল। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। তিনি আরও জানান প্রতিটি দোকানে থ্রী পিস ও লেপ তোষকের কাপড় ছিলো। আনুমানিক অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

এদিকে আগুনের খবর শুনে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) দূরঘটনাস্থলে ছুটে যান। এসময় তারা খুব কাছ থেকে ঘটনা পর্যবেক্ষণ করেন।

এর আগে গত বছরের ২৯ অক্টোবর রাত ১১টার দিকে বাবুরহাট (শেখেরচর) বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছিল। এসময় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের পরিচালক মোঃ ওছমান গনির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

পানছড়ির শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে নির্বাহী অফিসারদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আইবিএমসি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শস্য বীজ উৎপাদনে মরিয়মের সাফল্য

শেরপুরের গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হলো বার্মিজ পাইথন 

তালা কারিগরদের কদর কমতির দিকে, দিশেহারা কারিগররা 

কাশিয়ানীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতারণ

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জয়পুরহাট জেলা শাখার বাজার মনিটরিং

রেমালের ক্ষতিগ্রস্ত ২ শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ