বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জাতির পিতার সমাধিতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

আশরাফুজ্জামান কাশিয়ানী প্রতিনিধি॥ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জনিয়েছেন।

গত বুধবার ২ আগস্ট, পৌনে ২২ টায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শোকাবহ আগস্টের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এ মহান নেতার প্রতি সম্মান প্রদর্শণ করেন।

এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।

পরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মিতি বিজরিত স্থান পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মোজাফফর হোসেন পল্টু, এম.জি কিবরিয়া চৌধুরী, উৎপল কুমার সরকার, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দুই মাস পার হলেও যশোরের মাদরাসা শিক্ষার্থী পাইনি দাখিল নবম শ্রেনীর পাঠ্য বই

মোটর শোভাযাত্রা করে প্রিয় শিক্ষককে বিদায় জানাল মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা

সুনামগঞ্জে শেখ রাসেলের ৬০তম জন্মদিনে নারী সমাবেশে এমপি এড.শামীমা আক্তার খানম

দেবহাটায় মাদ্রাসা পড়ুয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেফতার 

বন্ধে কিছুই করেনি ফ্রান্স-যুক্তরাজ্য: ট্রাম্প

খুলনার পাইকগাছায় তৃতীয় লিঙ্গের অস্বাভাবিক মৃ’ ত্যু

শেখ রাসেলকে হত্যার সময়েও তাদের বিবেকে বাধেনি : এমপি এনামুল হক

বোদা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালিত

টেকনাফ পুলিশের অভিযানে এক লক্ষ দশ হাজার ইয়াবা ও টমটমসহ মাদক কারবারী আটক