বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আটক যুবক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায় জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক তাজকে আটক করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় প্রেমিক ও তার এক বন্ধুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী।

আটক তাজ শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে মঙ্গলবার তাকে আটকের পর আদালতের সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে তাজের তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল । ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে তাজ তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে কৌশলে বুনোপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যায়। ফ্ল্যাটের বাইরে পাহারায় ছিল তাজের বন্ধু আনন্দ, যিনি শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে।

ফ্ল্যাটে ঢোকার পর তাজ তরুণীকে জুস খেতে দেন। জুস পান করার পর তিনি অর্ধচেতন হয়ে পড়েন। সেই সুযোগে তাজ তাকে ধর্ষণ করে। তরুণী চিৎকার করলে তাকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি পরিবারের কাছে জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মামলার পর পালিয়ে গিয়েছিল তাজ। তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান সনাক্ত করে তাকে আটক করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির অবরোধ কর্মসূচির বিরুদ্ধে মহিলা আ’লীগের মানববন্ধন

বাকলিয়া থানা পুলিশের জালে আটক চার মোটরসাইকেল চোর 

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

দীর্ঘ দিন পলাতক লস্কর ইউপি চেয়ারম্যান বিপাকে ইউনিয়নবাসী

ডোমারে আগাম আলু উঠলেও স্থানীয় বাজারে দেখা মিলছে না

দেবহাটায় পুলিশের অভিযানে ০৪ জুয়াড়ী গ্রেফতার

শেরপুরে সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর হুমকি

গঙ্গাচড়ায় ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রফতার

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সামরিক প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সংলাপ সভা